নিউইয়র্কে আন্তর্জাতিক নারী দিবস পালন করবে মহিলা পরিষদ ইউএসএ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করেছে মহিলা পরিষদ ইউএসএ এবং প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ।
আগামী ৮ মার্চ ২০২৬, রবিবার বিকাল ৩টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা, নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে সচেতনতা বাড়ানো এবং প্রবাসে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহিলা পরিষদ ইউএসএ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।


















