Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দিরের পৌরহিত শংকর পারিয়ালের গৃহপ্রবেশ: স্প্রাপ্তি ও অ্যাশার স্বপ্নপুরণ

নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দিরের পৌরহিত শংকর পারিয়ালের গৃহপ্রবেশ: স্প্রাপ্তি ও অ্যাশার স্বপ্নপুরণ

নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দিরের পৌরহিত শংকর পারিয়ালের গৃহপ্রবেশ: স্প্রাপ্তি ও অ্যাশার স্বপ্নপুরণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের কুইন্সের বেলরোজ এলাকায় গত ৮ই আগস্ট এক আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হিন্দু মন্দিরের প্রধান পুরোহিত শ্রী শংকর পারিয়াল ও তাঁর সহধর্মিণী শ্রীমতি রুনা পারিয়ালের নতুন গৃহে প্রবেশ অনুষ্ঠান। তাঁদের সদ্য কেনা 84-41 246th Street, Bellerose-এর বাড়িতে দিনব্যাপী আয়োজিত এই গৃহপ্রবেশ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের এক মিলনমেলায় পরিণত হয়।


দিনের প্রথমভাগে পূজার্চনা, স্থাপনা ও দেবীমাহাত্ম্য পাঠ সম্পন্ন করেন পুরোহিত সুখময় চক্রবর্তী, বিদ্বদা সিকদার, সত্যেন মুখার্জীসহ বিশিষ্ট পুরোহিতবৃন্দ। এর মধ্য দিয়ে নতুন গৃহে পূজিত হয় স্থানেশ্বরী দুর্গা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সন্ধ্যার মহাপ্রসাদ ও প্রীতিভোজ। সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলা এ আয়োজনে নিউইয়র্কের বিভিন্ন মন্দিরের প্রতিনিধি, প্রবাসী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তশ্রেণী মিলিয়ে প্রায় চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের জন্য সমৃদ্ধ ভোজের পাশাপাশি ছিল সঙ্গীতানুষ্ঠান, যেখানে নিউইয়র্কের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


গৃহপ্রবেশ উপলক্ষে পারিয়াল পরিবার তাঁদের নতুন বাড়িতে একটি নিজস্ব ধর্মীয় স্থাপনা নির্মাণ করেছেন, যা অতিথিদের বিশেষভাবে মুগ্ধ করেছে। বাড়ির সামনের বিশাল লনে অতিথি আপ্যায়নের সুন্দর আয়োজন ছিল।
সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাঁদের একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার ঋত্বিক পারিয়াল, যাকে সহযোগিতা করেন অনুপম চণ্ডামী।
প্রবাসী বাংলাদেশি হিন্দু সমাজের সকলে এ আয়োজনের মাধ্যমে পারিয়াল পরিবারের নতুন গৃহে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।