নিউইয়র্কে জন্মাষ্টমী উদযাপন: ভক্তদের ঢল, নৃত্য-সঙ্গীত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুই মন্দির মুখর
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ১৬ আগস্ট ২০২৫, রৌদ্রোজ্জ্বল রবিবার। নিউইয়র্কের উডসাইডে অবস্থিত ওম শক্তি মন্দির ও বাংলাদেশ হিন্দু মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জাকজমকপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। সকাল থেকে শুরু হওয়া পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল গড়াতেই দুই মন্দিরে কানায় কানায় ভরে যায় ভক্ত-সমাগমে।
ওম শক্তি মন্দির
ভক্তরা শ্রীকৃষ্ণের মূর্তিতে দুধ দিয়ে স্নান করান, পূজা শেষে অঞ্জলি নেন এবং প্রসাদ গ্রহণ করেন। তিথি ও নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত এ পূজা ভক্তদের মধ্যে গভীর ভক্তি-শ্রদ্ধা ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
ওম শক্তি মন্দিরের আয়োজন-
ওম শক্তি মন্দিরে সুতিপা রাম চৌধুরীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
খ্যাতনামা নৃত্যসংগঠন ‘নৃত্যাঞ্জলি’র প্রতিষ্ঠাতা সভাপতি চন্দ্রা ব্যানার্জীর পরিচালনায় তাঁর ছাত্রীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা সনাতনী ভক্তদের মুগ্ধ করে তোলে। এরপর ভক্তদের পরিবেশনায় ভজন ও কীর্তন স্থান পায়।
ওম শক্তি মন্দির
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ কুণ্ডু,সভাপতি গৌরাঙ্গ রায়,ডা. অশোক সাহা,সাবেক পুলিশ অফিসার ও কমিউনিটি নেতা গোবিন্দ বানিয়া,সঞ্চিতা চৌহান,কণ্ঠশিল্পী রুনা রায়,ডিভিসি টিভির সিনিয়র সাংবাদিক কানু দত্ত,সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার,সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান,মীম টিভির সম্পাদক সুজন প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা সহ প্রবাসী সমাজের বিশিষ্টজনেরা।
বাংলাদেশ হিন্দু মন্দিরের আয়োজন-
একই দিনে বাংলাদেশ হিন্দু মন্দিরেও সকাল থেকে পূজা-অর্চনা চলে। বিকেলের পর থেকেই ভক্তদের ঢল নামে। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক সম্পাদক বিকাশ সরকারের উপস্থাপনায় শুরু হয় ধর্মীয় গান, নৃত্য ও ভক্তদের আলোচনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জীবনকাহিনী পরিবেশন।
বাংলাদেশ হিন্দু মন্দির
রাত ১২টার দিকে পুরোহিত শংকর পারিয়াল ভক্তদের অঞ্জলি পাঠ করান এবং শুভাশিষ প্রদান করেন। তিনি বলেন—
“ভগবান শ্রীকৃষ্ণের জীবনী সঠিকভাবে জানুন, নিয়মিত ভাগবত পাঠ করুন এবং শিশুদের নিজ ধর্ম সম্পর্কে সচেতন করুন।”
এ সময় উপস্থিত ছিলেন , সভাপতি ডা. দেবব্রত দত্ত ও শ্রীমতি মহুয়া দত্ত,সাধারণ সম্পাদক অলক ভৌমিক,সাগর রায়, অরুণা সাহা, শংকর বিশ্বাস, কামনা কর্মকার, মিনা ভৌমিক,নৃত্যাঞ্জলি’র প্রতিষ্ঠাতা সভাপতি চন্দ্রা ব্যানার্জী,সংগীতশিল্পী প্লামি দাসসহ আরও অনেকে।
বাংলাদেশ হিন্দু মন্দির
সবশেষে দুই মন্দিরের পক্ষ থেকে সকল ভক্তদের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়—
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও আনন্দ বয়ে আনে।


















