Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে বঙ্গবন্ধুকে স্মরণে একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের আয়োজন

নিউইয়র্কে বঙ্গবন্ধুকে স্মরণে একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের আয়োজন

নিউইয়র্কে বঙ্গবন্ধুকে স্মরণে একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের আয়োজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা, রক্তগঙ্গা বহমান, তবু নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান—এই আবেগঘন উচ্চারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানালেন প্রবাসীরা।
গত ১৫ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায়, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে একাত্তরের প্রহরী ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুকে নিবেদিত স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


অনুষ্ঠানের শুরুতে ছিল প্রদীপ প্রজ্বালন, ফুলেল শ্রদ্ধা, নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত। এরপর একে একে বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, সংগ্রাম এবং উত্তরাধিকার নিয়ে আলোচনা করেন বক্তারা।ফকির ইলিয়াস, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার দর্শন নিয়ে বক্তব্য রাখেন।
তাজুল ইমাম, ছয় দফা, বাকশাল এবং সংবিধান প্রণয়নের তাৎপর্য তুলে ধরেন।
ড. নবি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর আদর্শের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন।

ডকুমেন্টারি প্রদর্শনীতে শামিম আল আমিন পরিচালিত ‘বত্রিশ নম্বর সড়কের বাড়ি’ এবং রওশন আরা নিপা পরিচালিত ‘অবিনশ্বর একাত্তর’ প্রদর্শিত হয়। এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ আলী সিদ্দিকী  ,ডক্টর দিলীপ নাথ, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজ্ঞা নিউজের  স্টাফ সিনিয়র সাংবাদিক দীপক কুমার আচার্য প্রমুখ ।

এরপর সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় কোরাস সঙ্গীত জয় বাংলা বাংলার জয়, মুন হাই ও প্রিতিজা পারমিতার কণ্ঠে বঙ্গবন্ধুর Unfinished Memoirs থেকে পাঠ, মিনহাজ আহমেদের স্বরচিত কবিতা, শুক্লা রায়ের গ্রন্থনা ও পরিচালনায় শুক্লা, প্রীতি, পারভিন ও লিপির পরিবেশনায় আবৃত্তি টুঙ্গিপাড়ার খোকা, গানের আসরে উঠে আসে শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের।

অনুষ্ঠানের সার্বিক শিল্প সমন্বয়ে ছিলেন ঝর্ণা চৌধুরী, এ্যানি ফেরদৌস, উপস্থাপনায় স্মৃতি ভদ্র ও মনজুর কাদের, তবলা সহযোগিতায় স্বপন দত্ত, সাউন্ডে সুমন সিং, সঙ্গীত পরিচালনায় সেলিমা আশরাফ। মঞ্চ সজ্জা ও সহযোগিতায় ছিলেন গোপাল সান্যাল, মিল্টন আহমেদ, স্বীকৃতি বড়ুয়া, পঙ্কজ তালুকদার, জয়তুর্য চৌধুরী।

 

বঙ্গবন্ধুকে স্মরণে এই আয়োজন ছিল প্রবাসী বাঙালির অগাধ ভালোবাসার প্রকাশ, যেখানে আলো, অশ্রু, গান ও আবৃত্তির মাধ্যমে প্রতিধ্বনিত হয় একটাই উচ্চারণ—জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।

ভিডিও দেখুন:-