Logo

আন্তর্জাতিক    >>   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ ও জাতীয় শোক দিবস: অবিনাশী শক্তির উৎস তুমি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ ও জাতীয় শোক দিবস: অবিনাশী শক্তির উৎস তুমি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ ও জাতীয় শোক দিবস: অবিনাশী শক্তির উৎস তুমি

সাদ্দাম হোসেন, প্রজ্ঞা নিউজ ডেস্ক:

আমাদের সামষ্টিক দুঃখ, অশেষ বেদনা, অনন্ত শোক—প্রার্থনার প্রদীপ জ্বালিয়েও তোমার প্রতি সংঘটিত পাপের সামান্যতম প্রায়শ্চিত্ত হয় না। যেন পৃথিবীর দুই মেরুর দূরত্ব, কিংবা সমুদ্রের গভীরতা থেকে পর্বতের চূড়ায় উঁকি দেয়া আকাশ—তেমন দীর্ঘ শোকমিছিল নিয়ে হাজির হলেও তোমার চোখে চোখ রাখার সাহস হয় না আমাদের।

দায়মুক্তি দিয়েও দায় শেষ হয় না। ঘৃণ্য হত্যাকাণ্ডের নেপথ্যের চিহ্নিত অপরাধীদের বিচার সম্পন্ন হলেও নীরবে কাঁদে বিচারের বাণী। তৎকালীন, তৎপরবর্তী ও আগত প্রজন্মের প্রত্যেক মানুষ—শিক্ষার্থী, নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, মেহনতি জনতা, সামরিক-অসামরিক, রাজনৈতিক-সামাজিক, কবি-সাহিত্যিক, শিল্পী-সংগীতজ্ঞ—এমনকি বিলের মাছ, বনের হরিণ, উড়ন্ত দোয়েল-শালিক, ধূলিকণা, বৃক্ষরাজি, নদীর স্রোত, সমুদ্রের গর্জন, পর্বতমালা—কোনও কিছুই মুক্ত নয় এই দায় থেকে।

যিনি সুখ-স্বাচ্ছন্দ্য, সংসার, সন্তান ত্যাগ করে জীবনের এক-চতুর্থাংশ জেলখানায় কাটিয়েছেন, মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শত্রুর সামনে দাঁড়িয়ে ‘বাংলা, বাঙালি, বাংলাদেশ’ উচ্চারণ করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন—সেই হাজার বছরের স্বপ্নসাধককে আমরা বাঁচাতে পারিনি। এমনকি রক্ষা করতে পারিনি তাঁর ন্যূনতম আশ্রয়স্থলটুকুও। এ যেন আমাদের জাতিগত আজন্ম পাপ।

হাজার বছরের সংগ্রামের সমান বয়সী “ভাইয়েরা আমার”—এই ডাক, সিংহহৃদয়ের আকর্ষণ, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো মানুষ-আকাশ-বাতাসে উন্মাদনা জাগানো, শ্রেষ্ঠ ও শেষ তর্জনীওয়ালা সেই জাদুকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আজ হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাই।

অস্বীকার, অবজ্ঞা, নীরবতা—সবকিছুর পরও তোমার চির উদারতা, মহানুভবতা, ক্ষমাশীলতা এবং অপত্যস্নেহ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় নির্ভরতা, আশ্রয়, নিরাপত্তা ও অনুপ্রেরণা।

বঙ্গবন্ধু, তুমি বাংলাদেশের অবিনাশী শক্তির উৎস।

জাতীয় শোক দিবসে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি

১. ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদন

২. টুঙ্গীপাড়ায় সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল

৩. বনানী কবরস্থানে শহীদ পরিবারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত

  1. দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা

৫. কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সামাজিক মাধ্যমে কালো প্রোফাইল ব্যবহার

৬. অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ ও সহায়তা প্রদান

৭. সুবিধাজনক সময়ে শোক মিছিল আয়োজন

৮. সামাজিক মাধ্যমে “আমার বঙ্গবন্ধু” শীর্ষক ভিডিও ক্যাম্পেইন পরিচালনা

 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সাদ্দাম হোসেন,সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ, বাংলাদেশ ।