Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে বিক্ষোভে উত্তাল প্রবাসী সমাজ, চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরীর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আহ্বান

নিউইয়র্কে বিক্ষোভে উত্তাল প্রবাসী সমাজ, চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরীর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আহ্বান

নিউইয়র্কে বিক্ষোভে উত্তাল প্রবাসী সমাজ, চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরীর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও মুক্তচিন্তার যোদ্ধা কামাল পাশা চৌধুরীর বেআইনি গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে নিন্দা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গত ১১ আগস্ট বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রবাসী নাগরিক সমাজ, নিউইয়র্ক-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীরা এবং প্রগতিশীল ব্যক্তিবর্গ অংশ নেন, সমাবেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্ত রুখে দাঁড়ান শীর্ষক ব্যানারে কামাল পাশা চৌধুরীসহ সকল লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীর মুক্তি এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ঘোষণা করা হয়। 
বক্তাদের জোরালো দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সৈনিক কামাল পাশা চৌধুরীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তারা অভিযোগ করেন বাংলাদেশের বর্তমান অনির্বাচিত সরকারের হঠকারী ও দমনমূলক নীতি গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করছে এবং প্রগতিশীল কণ্ঠস্বরকে পরিকল্পিতভাবে স্তব্ধ করে দিচ্ছে।
আবৃত্তি শিল্পী মিথুন আহমেদ এর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ ফজলুর রহমান, প্রধান সম্পাদক সাপ্তাহিক ঠিকানা, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠক মিনহাজ আহম্মেদ শাম্মু, সাগর লোহানী, বিশিষ্ট রাজনীতিক আলী হাসান কিবরিয়া অনু, নাট্যকর্মী রোকেয়া রফিক বেবী, নাট্য সংগঠক বাশিরুল হক, যুক্তরাষ্ট্র উদীচীর সভাপতি ক্লারা রোজারিও, সাবেক ছাত্রনেতা মুজাহিদ আনসারী, গণসংগীত শিল্পী আল আমিন বাবু, শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জাকির আহমেদ রনি, কমিউনিটির নেতা জাকির হোসেন বাচ্চু,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল,কামাল পাশা চৌধুরীর মেয়ে নৈমিষা চৌধুরী প্রমুখ ।
নৈমিষা চৌধুরী বলেন তার বাবাকে পরিকল্পিতভাবে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, আজ তিনি মুক্তির দাবি করবেন না কারণ এটি সহজ নয়, তবে তিনি মনে করেন বর্তমানে বাংলাদেশে বাকস্বাধীনতা নেই, সবাই যদি চুপ থাকে তাহলে এই স্বাধীনতা আর কখনোই আসবে না, সবার উচিত মুক্তচিন্তা প্রকাশ করা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ।
মৌলবাদ ও দমননীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে অন্যান্য বক্তারা অভিযোগ করেন মৌলবাদী গোষ্ঠীর প্রভাবে রাষ্ট্রযন্ত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে, ব্যর্থ ও দমনমূলক শাসনব্যবস্থা প্রগতিশীল নাগরিকদের হত্যা ও গ্রেপ্তারের মাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, কামাল পাশা চৌধুরীর গ্রেপ্তার তারই অংশ,
বক্তারা হুঁশিয়ারি দেন অবিলম্বে কামাল পাশা চৌধুরীকে মুক্তি দিতে হবে, নইলে নিউইয়র্কে তার মুক্তির দাবিতে লাগাতার আন্দোলন-সংগ্রাম চলবে ।

ভিডিও দেখুন:-