Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প: জাল বা তথ্য বিকৃত করার অভিযোগ

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প: জাল বা তথ্য বিকৃত করার অভিযোগ

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প: জাল বা তথ্য বিকৃত করার অভিযোগ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশে নিয়োজিত সরকারি সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) প্রধান এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেছেন। যুক্তরাষ্ট্রে গত তিন মাসে কর্মসংস্থানের গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাওয়ার তথ্য প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এই নির্দেশ দেন।

গতকাল শুক্রবার (১ জুলাই) বিএলএসের প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা যায়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মাত্র ৭৩ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা প্রত্যাশার তুলনায় অনেক কম। এছাড়া সংস্থাটি মে ও জুন মাসের কর্মসংস্থানের পূর্ববর্তী হিসাব সংশোধন করে জানিয়েছে, আগের তথ্যের তুলনায় বাস্তবে প্রায় ২ লাখ ৫০ হাজার কম চাকরি সৃষ্টি হয়েছে।

এই তথ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাকএন্টারফারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃত করার অভিযোগ আনেন।

ম্যাকএন্টারফারকে বরখাস্ত করার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের নির্ভুল চাকরির পরিসংখ্যান প্রয়োজন। বাইডেন মনোনীত এই রাজনৈতিক ব্যক্তিকে অবিলম্বে বরখাস্ত করতে আমি আমার প্রশাসনকে নির্দেশ দিয়েছি। হোয়াইট হাউজ ছাড়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি এই সংখ্যাগুলো জাল ছিল। তাই আমি তাকে বরখাস্ত করেছি।

বিএলএসের নিয়ন্ত্রক সংস্থা শ্রম দপ্তর জানিয়েছে, সংস্থার ডেপুটি কমিশনার উইলিয়াম উইয়াট্রোস্কি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়।

যদিও ম্যাকএন্টারফারকে বরখাস্তের ঘটনায় অনেক বিশেষজ্ঞই ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাকএন্টারফার প্রায় দুই দশকেরও বেশি সময় সরকারি চাকরিতে ছিলেন ও ২০২৩ সালে সিনেটের প্রায় সর্বসম্মতিক্রমে বিএলএসের কমিশনার পদে নিযুক্ত হন।  সূত্র: বিবিসি