Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্ক প্রবাসী শিলার মা ও লিটনের শাশুড়ি খুরশিদা বেগমের ইন্তেকাল

নিউইয়র্ক প্রবাসী শিলার মা ও লিটনের শাশুড়ি খুরশিদা বেগমের ইন্তেকাল

নিউইয়র্ক প্রবাসী শিলার মা ও লিটনের শাশুড়ি খুরশিদা বেগমের ইন্তেকাল

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক প্রবাসী সাংস্কৃতিক কর্মী তসলিমা আক্তার শিলার মা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের শাশুড়ি খুরশিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার, ১৫ জুলাই, ঢাকার বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল অসুস্থতায় ভুগছিলেন এবং শেষ দশদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

ছবিতে: মাঝখানে মরহুমা খুরশিদা বেগম, বামে মেয়ে তসলিমা আক্তার শিলা, ডানে হাজী আনোয়ার হোসেন লিটন।


খুরশিদা বেগম বিগত ৪০ বছর ধরে ঢাকার খিলগাঁও তিলপাপাড়ার নিজস্ব অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। মৃত্যুর পরদিন বুধবার সকালে তাঁকে ঢাকার খিলগাঁও কবরস্থানে দাফন করা হয়।
মরহুমা খুরশিদা বেগম দুই ছেলে ও দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর দুই ছেলে বাংলাদেশে এবং দুই মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী।
মরহুমার মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন ।