শোক সংবাদ ও মানবিক আবেদন: নিউইয়র্কে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান সঞ্জীব কুমার দাশ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
পটুয়াখালী জেলার সন্তান সঞ্জীব কুমার দাশ নিউইয়র্কে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর, সকাল ৭টা ১৯ মিনিটে রকওয়ে এভিনিউ ট্রেন স্টেশনে (C ট্রেন)। নিউইয়র্কে তাঁর আত্মীয়-স্বজন বা ঘনিষ্ঠ কেউ না থাকায় দীর্ঘ এক বছর ধরে মৃতদেহটি পড়ে ছিল ব্রুকলিনের সিটি মর্গে।
২০২৫ সালের ২০ জুন বাবুল আচার্য্য এ বিষয়ে অবগত হয়ে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউইয়র্ক কমিউনিটির সহায়তায় ফিউনারেল ও শ্মশান কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন।
সনজীব দাশের মরদেহ শেষকৃত্যের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করছে পটুয়াখালী জেলা সমিতি ইউএসএ ইনক।
শ্মশান কার্যক্রমের সময়সূচি:
? শনিবার, ২৬ জুলাই ২০২৫
? সকাল ১০টা – ১০:৩০
? 61-40 Mount Olivet Crescent, Middle Village, NY 11379
সহযোগিতায়:
পটুয়াখালী জেলা সমিতি USA Inc.
সভাপতি: মোঃ শাহ জামান (2)
সাধারণ সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
সহসভাপতি: শহিদুজ্জামান নিজাম
যোগাযোগ:
Mohammed Shaker (1), Police Officer
? 646-508-9693
সুধী প্রবাসী বাংলাদেশিরা, আসুন আমরা সবাই মিলে এই নিঃস্ব, অভিভাবকহীন মৃতপ্রয়াত ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়াই।
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে আপনার ক্ষুদ্র অনুদানও হতে পারে এক অমূল্য সহায়তা।
শনিবার সকাল ১০টা পর্যন্ত অনুদান গ্রহণ করা হবে।
একটি প্রাণ, একটি মানুষ, একটি গল্প—সঞ্জীব কুমার দাশ আজ আর নেই, কিন্তু আমাদের সহমর্মিতা ও মানবিকতা তাঁর বিদেহী আত্মার প্রতি হবে শ্রদ্ধাঞ্জলি।



















