হিউস্টনে বাংলাদেশে মানবাধিকার বিপর্যয়ের বিরুদ্ধে আলোচনা সভা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশে অবৈধ ইউনুস সরকারের সময়কালে সংঘটিত স্মরণকালের ভয়াবহতম মানবাধিকার বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হিউস্টনের প্রবাসী সচেতন নাগরিকবৃন্দ এক আলোচনা সভার আয়োজন করেছেন।
আজ ১৮ জুলাই ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টায় হিউস্টনের মহারাজা হালাল রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার। তিনি বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন, নিপীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে বিশ্লেষণমূলক বক্তব্য রাখবেন।
এই আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মানবাধিকার ও ন্যায়ের পক্ষে থাকা সকল প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এটি হবে বাংলাদেশে চলমান মানবাধিকার সংকটের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সভাটি আয়োজন করেছেন হিউস্টনের প্রবাসী সচেতন নাগরিকবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন।
আলোচনা সভার তথ্য সংক্ষেপে:
বিষয়: বাংলাদেশে মানবাধিকার বিপর্যয় – বাঁচাও দেশ, বাঁচাও মানুষ
প্রধান বক্তা: ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার
তারিখ: ১৮ জুলাই ২০২৫
সময়: সন্ধ্যা ৭টা
স্থান: মহারাজা হালাল রেস্টুরেন্ট, হিউস্টন, টেক্সাস
আয়োজনেঃ হিউস্টনের সচেতন নাগরিকবৃন্দ



















