Logo

আন্তর্জাতিক    >>   মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা যাত্রীর: জরুরি অবতরণ প্লেনের

মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা যাত্রীর: জরুরি অবতরণ প্লেনের

মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা যাত্রীর: জরুরি অবতরণ প্লেনের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আইওয়াতে মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। এরপর এক ক্রুর সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে প্লেনটিকে জরুরি অবতরণ করানো হয়।

স্কাইওয়েস্ট এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটটি ওমাহা থেকে ডেট্রয়েট যাচ্ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

এক রেডিও বার্তায় পাইলট বলেন, একজন যাত্রী এখন আমাদের ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে মারামারিতে লিপ্ত এবং জরুরি নির্গমন দরজা খুলতে চেষ্টা করছে। তবে যাত্রীটি দরজা খুলতে পারেনি এবং প্লেনটি নিরাপদে অবতরণ করানো হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ব্যক্তিকে হাত পিছনে বেঁধে প্লেনের বাইরে নিয়ে যাচ্ছে।

স্কাইওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই প্লেনে কোনো ধরনের বিশৃঙ্খল আচরণের প্রতি আমাদের শূন্য সহনশীলতা রয়েছে।

এফএএ-এর তথ্য অনুযায়ী, এই বছর যুক্তরাষ্ট্রে এ ধরনের ৮৭০টিরও বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ধরনের অপরাধে জেল, মোটা অঙ্কের জরিমানা ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে। সূত্র: সিএনএন