Logo

রাজনীতি    >>   মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়; শিক্ষাব্যবস্থার ধ্বংসযজ্ঞে ইউনূসের ভয়ঙ্কর ভূমিকা: সাদ্দাম হোসেন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়; শিক্ষাব্যবস্থার ধ্বংসযজ্ঞে ইউনূসের ভয়ঙ্কর ভূমিকা: সাদ্দাম হোসেন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়; শিক্ষাব্যবস্থার ধ্বংসযজ্ঞে ইউনূসের ভয়ঙ্কর ভূমিকা: সাদ্দাম হোসেন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গোটা জাতিকে হতবাক করেছে। পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গণিত, ইংরেজি ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অকৃতকার্যের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বহু প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হয়নি। এই ফলাফল শুধু একাডেমিক দুর্বলতা নয়, এটি জাতির ভবিষ্যতের ওপর পরিকল্পিত আঘাত।

এই ফলাফল একটি গভীরতর ষড়যন্ত্রের প্রতিফলন। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, এটি অবৈধভাবে ক্ষমতাসীন ইউনূসের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের শিক্ষাবিরোধী ও দেশবিরোধী অবস্থানের নগ্ন বহিঃপ্রকাশ। তারা শিক্ষার্থীদের ব্যর্থতার দায় তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, প্রাকৃতিক দুর্যোগ ও অতীত মহামারিকে দায়ী করছে, এমনকি ‘গ্রেস মার্ক’ ইস্যু তুলে শিক্ষার্থীদের মানসিকতাকে আঘাত করছে। এসব ব্যাখ্যা হাস্যকর, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছিল, তখনই ইউনূসের সরকার সেই অগ্রগতিকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। শিক্ষাকে একটি শক্তিশালী সামাজিক চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার পরিবর্তে তারা সেটিকে অসহায় ও বিকলাঙ্গ করে তুলেছে।

এই সরকারের শিক্ষাবিরোধী কার্যকলাপের ফলেই শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের সরিয়ে রাজপথে বিভ্রান্ত করা হয়েছে, শিক্ষকরা অপমানিত ও অবজ্ঞার শিকার হয়েছেন, পিতা-মাতার আর্থিক নিরাপত্তা ভেঙে পড়েছে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও বিশৃঙ্খলা ঢুকেছে, বন্ধুত্ব ও সহমর্মিতার বদলে সমাজে তৈরি হয়েছে অনাস্থা, অবিশ্বাস ও হিংস্রতা। তারা ধর্ষণ, বাল্যবিবাহ ও সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে শিক্ষার পবিত্র পরিবেশকে কলুষিত করেছে।

এই ফল বিপর্যয়ের একমাত্র দায়ভার ইউনূস ও তার সরকারকেই নিতে হবে। এটি একটি ফ্যাসিস্ট চক্রের সুপরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন, যেখানে একটি প্রজন্মকে অযোগ্য, অদক্ষ ও নিরুপায় বানিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার চক্রান্ত রচিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ এই চক্রান্ত কোনোভাবেই সহ্য করবে না। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এই শিক্ষাবিরোধী, জাতিবিরোধী অপশক্তিকে প্রতিহত করবে। দেশের ভবিষ্যৎ, তরুণ প্রজন্মের সম্ভাবনা এবং স্বাধীনতার চেতনা রক্ষায় ছাত্রলীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

লিখেছেন: সাদ্দাম হোসেন
সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ