Logo

রাজনীতি    >>   মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এম এ আলীম সরকারের অভিনন্দন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এম এ আলীম সরকারের অভিনন্দন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এম এ আলীম সরকারের অভিনন্দন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় এম এ আলীম সরকার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। রাষ্ট্রপতি হিসেবে তাঁর নির্বাচন দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় রাষ্ট্রপতির পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রের সকল নাগরিকের সমঅধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবেন—এটাই দেশের জনগণের প্রত্যাশা।

এম এ আলীম সরকার আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে দল-মত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্বশীল নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন, আইনের শাসন ও সর্বজনীন গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
বার্তা প্রেরক:
লেখক অমূল্য কুমার বৈদ্য
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)