Logo

আন্তর্জাতিক    >>   চাঁটগাঁবাসীর মিলনমেলা: লং আইল্যান্ডে চিটাগাং অ্যাসোসিয়েশন ইউএসএ’র জমজমাট বার্ষিক পিকনিক

চাঁটগাঁবাসীর মিলনমেলা: লং আইল্যান্ডে চিটাগাং অ্যাসোসিয়েশন ইউএসএ’র জমজমাট বার্ষিক পিকনিক

চাঁটগাঁবাসীর মিলনমেলা: লং আইল্যান্ডে চিটাগাং অ্যাসোসিয়েশন ইউএসএ’র জমজমাট বার্ষিক পিকনিক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

রৌদ্রকরোজ্জ্বল এক রবিবারে, যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত বার্ষিক মিলনমেলা—চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র আয়োজনে। ফোর্থ অফ জুলাই উপলক্ষে পাওয়া টানা তিন দিনের ছুটির সুযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন প্রবাসী চাঁটগাঁবাসীরা।

৬ই জুলাই সকাল থেকে বেলমন্ট লেক স্টেট পার্কের ম্যাপল প্যাভিলিয়নে মিলিত হন হাজারো মানুষ। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, আটলান্টা, লস এঞ্জেলেস, আটলান্টিক সিটি, বাফেলো, ফিলাডেলফিয়া, কেন্টাকি থেকে অতিথিদের আগমন ঘটায় এই আয়োজন হয়ে ওঠে এক অভূতপূর্ব জাতীয় পর্যায়ের মিলনমেলা।

সকাল ৯টার আগেই আয়োজক সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা প্যাভিলিয়ন সাজানোর কাজে লেগে পড়েন। রঙিন তাবু, তরমুজ স্ট্যান্ড, সদস্য নবায়ন বুথসহ ছিল চোখে পড়ার মতো নানা আয়োজন। সকালের নাশতায় ছিল কফি, কলা ও ক্রসান্ট, আর সাথে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা।

আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলুন উড়িয়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল কাদের মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি এধরনের আয়োজনকে প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, সম্প্রীতি ও বন্ধনের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন।

জোহরের নামাজের সময় মাঠেই একসাথে বহু মানুষের নামাজ আদায়ের সুব্যবস্থা ছিল। এরপরই দুপুরের খাবার পরিবেশন শুরু হয়। পুরুষ ও নারীদের জন্য ছিল আলাদা বুথ। অতিথিরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে খাবার গ্রহণ করেন।

দুপুরের পর শুরু হয় খেলাধুলা ও বিনোদনের নানা আয়োজন। খেলাগুলো পরিচালনায় ছিলেন পিকনিক কমিটির সদস্য সচিব এবং ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইছা। ছিল বয়সভিত্তিক দৌড়, অংকের খেলা, ফুটবল, হাঁড়িভাঙা, দড়ি টানাটানি—প্রতিটি খেলাতেই অংশগ্রহণকারীদের ছিল দারুণ উৎসাহ।

পরে শুরু হয় গানের আসর। পরিবেশনায় ছিলেন বাপ্পি সোম, হাসান মাহমুদ ও নাসির। মূল সঙ্গীত পরিবেশন করেন শিমুল খান, যিনি তাঁর পরিবেশনার মাধ্যমে পুরো পিকনিককে প্রাণবন্ত করে তোলেন। দর্শক-শ্রোতার নাচে গানে মুখর হয়ে ওঠে চারদিক। সঙ্গে পরিবেশিত হয় গরম চা ও ঝালমুড়ি।

শেষপর্বে ছিল আকর্ষণীয় রাফেল ড্র। প্রথম পুরস্কার ছিল এক ভরি সোনার চেইন, দ্বিতীয় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকিট। এছাড়াও ছিল ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, একাধিক ল্যাপটপসহ নানা পুরস্কার।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি ও নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন:

আবদুর রহিম, জুবায়ের মানিক, মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, সরোয়ার জামান, শামশুল আলম, ইঞ্জিনিয়ার খালেদ, সাহাবুদ্দিন সাগর, মোঃ সেলিম হারুন, মোঃ হান্নান, মঈন চৌধুরী, আবুল হাশেম সিপিএ, কাজী আশরাফ নয়ন, মুনির আহমেদ, এনাম চৌধুরী, মুর্শেদ চৌধুরী, আবু তালেব চৌধুরী, আবুল কাশেম চট্টলা, ফজলুল কাদের, শ্রাবণী, মুজিবুর রহমান, আমিন, অ্যাডভোকেট মুজিবর, গোলাম মাওলা, জাফরউল্লাহ, ডাঃ সায়ারা হক, মোঃ নবী চৌধুরী, নাসির আহমেদ, আবুল কাশেম, নুরুল আমিন, আবু তাহের, কাউছার আহমেদ, রিজবি চৌধুরী, বাহাদুর চৌধুরী, দিদারুল আলম, মতিউর রহমান, জামাল চৌধুরী, সফিক বাবু, ফারুক তালুকদার, মোঃ হাবিব, মনোয়ার তালুকদার, মোঃ আলী নূর, ফরিদ আহমেদ চৌধুরী তারেক, মোঃ কলিমউল্লাহ, এ আজিজ সোহেল, মোঃ শফিকুল আলম, মোঃ তানিম মহসিন, অজয় প্রসাদ তালুকদার, ইমরুল কায়সার, এনামুল হক চৌধুরী, মোঃ জাবের শফি, মোঃ আকতার হোছাইন, মোঃ নাসির চৌধুরী, পল্লব রায়, মোঃ মহিম উদ্দিন সহ আরও অনেকে।

চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

পিকনিক কমিটির আহ্বায়ক ইমরুল কায়সার, সদস্য সচিব মোহাম্মদ ইছা এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আরিফ চৌধুরী চট্টগ্রামবাসীসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এধরনের আয়োজন সফলভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ফটো গ্যালারি দেখুন:-