Logo

আন্তর্জাতিক    >>   ইরানের সাথে সংঘাতকে 'প্রতিরক্ষা যুদ্ধ' হিসেবে দেখছে ইসরায়েল

ইরানের সাথে সংঘাতকে 'প্রতিরক্ষা যুদ্ধ' হিসেবে দেখছে ইসরায়েল

ইরানের সাথে সংঘাতকে 'প্রতিরক্ষা যুদ্ধ' হিসেবে দেখছে ইসরায়েল

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান এবং ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার ইন চিফ আমি আয়ালন বিবিসির নিউজ আওয়ার প্রোগ্রামে মন্তব্য করেছেন, ইরানের সাথের সংঘাতকে তারা প্রতিরক্ষা যুদ্ধ হিসেবে দেখছেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, ইরানকে অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখেন বেশিরভাগ ইসরায়েলি। তারা সামরিক পারমাণবিক সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি। আমাদের গোয়েন্দা তথ্যে আমি যতটা বুঝতে পেরেছি, এটা স্পষ্ট ছিল যে আমরা যদি এখনই হামলা না করি, তবে আমাদের আর সেই সামর্থ্য থাকবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হামলায় ভূমিকা সম্পর্কে উপস্থাপক সিলিয়া হ্যাটন জানতে চাইলে আয়ালন বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে তিনি এই ধারণা দিয়েছিলেন যে, আমাদের প্রধানমন্ত্রী যা কিছু করবেন তার সবই সে সমর্থন করবে।খবর বিবিসির