নিউইয়র্কে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহোৎসব সম্পন্ন
প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক | ৩ জুন ২০২৫, রবিবার:
সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনশ্রদ্ধেয় মহাপুরুষ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান তিথি ও বার্ষিক মহোৎসব যথাযোগ্য শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক ইনক। এ উপলক্ষে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
কুইন্স পেলেস 37-11 57st Woodside queens Ny 11377 , আয়োজনে - বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক ইনক সকাল ১১টায় তিরোধান পূজা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মহোৎসবের অংশ হিসেবে এক বর্ণিল কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করে সংগঠনের নিজস্ব কীর্তন দল ছাড়াও বাংলাদেশ হিন্দু মন্দির, শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ, ইসকন মন্দির, হরি মন্দির সহ নিউইয়র্কের বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিগণ।
সকলেই শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেন। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়, যা তারা পরম শ্রদ্ধা ও ভক্তির সাথে গ্রহণ করেন।
শেষ পর্বে সংগঠনের উপদেষ্টা রমা বিশ্বাস-এর সঞ্চালনায় সভাপতি পলাশ চৌধুরী ও সাধারণ সম্পাদক কমলেশ বাছার অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল কীর্তনদল, উপদেষ্টা, সদস্য ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার মঙ্গল কামনা করেন।
ভিডিও দেখুন:-



















