Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে ২৪ মে অনুষ্ঠিত হচ্ছে ‘আমেরিকান ক্বারি অ্যাওয়ার্ড’ – প্রথমবারেই বিশ্বজয়ী রন্ধন প্রতিযোগিতা

নিউইয়র্কে ২৪ মে অনুষ্ঠিত হচ্ছে ‘আমেরিকান ক্বারি অ্যাওয়ার্ড’ – প্রথমবারেই বিশ্বজয়ী রন্ধন প্রতিযোগিতা

নিউইয়র্কে ২৪ মে অনুষ্ঠিত হচ্ছে ‘আমেরিকান ক্বারি অ্যাওয়ার্ড’ – প্রথমবারেই বিশ্বজয়ী রন্ধন প্রতিযোগিতা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

‘এবার আপনিও হবেন শেফ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৪ মে, শনিবার নিউইয়র্ক সিটির ফ্লাশিংয়ের “Terrace on the Park”-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে “আমেরিকান ক্বারি অ্যাওয়ার্ড”। রন্ধনশিল্পের অনন্য এক মঞ্চ, যেখানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তের প্রতিভাবান শেফ ও গৃহিণীরা তাদের প্রতিভার স্বীকৃতি পাবেন।
এই অনন্য আয়োজনের উদ্যোক্তা হলেন আমেরিকায় ‘বাইডেন বিরিয়ানি’-এর জনক হিসেবে খ্যাত খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার শেফ খলিলুর রহমান এবং আশা গ্রুপের প্রধান আকাশ রহমান। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা ইতোমধ্যেই উত্তর আমেরিকা ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।


গত ১৪ মে ২০২৫  বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের হিলসাইডে খলিল বিরিয়ানি হাউজ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড ট্রফি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আকাশ রহমান এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন খলিলুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ মে, রোববার, ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউজে অনুষ্ঠিত হবে চূড়ান্ত রান্নার প্রতিযোগিতা, যেখানে অর্ধ-শতাধিক পেশাদার শেফ এবং গৃহিণীরা অংশ নেবেন। এই প্রতিযোগিতা থেকেই বিজয়ীদের বাছাই করে ২৪ মে’র মূল অনুষ্ঠানে তাদেরকে সম্মানিত করা হবে।
প্রতিযোগিতায় রেস্টুরেন্ট ও ব্যক্তিগত ক্যাটাগরিতে ৮টি ভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হবে ,বেস্ট রেস্টুরেন্ট ,বেস্ট শেফ ,বেস্ট ফুড ব্লগার ,বেস্ট অ্যান্ট্রাপ্রেনিউর ,শেফ অব দ্য ইয়ার ,পার্সোনালিটি অব দ্য ইয়ার ,ক্বারি লিজেন্ড অ্যাওয়ার্ড ,লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । তাছাড়া, গৃহিণীদের জন্য ‘বেস্ট হোম শেফ অ্যাওয়ার্ড’ নামেও একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে।
আন্তর্জাতিক মানের বিচারক প্যানেল
এই প্রতিযোগিতার জুরি বোর্ডে রয়েছেন বিশ্বজয়ী রন্ধন বিশেষজ্ঞরা,শেফ টনি করিম খান ,ভারতের কালিনারি ফোরামের ড. উজ্জত হোসেন ,মালয়েশিয়ার রসাহম বিন রুসলী ,সৌদি আরবের মনতাসির মাসউদ ,বাহরাইনের সিলভারস্টার রোজারিও , জর্ডানের মাহমুদ ইয়াসিন ,ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা অলি খান এমবিই ,যুক্তরাষ্ট্রের গোলাম মোস্তফা , বাংলাদেশের রাহিমা সুলতানা রীতা, শাহেদা ইয়াসমিন ও লবি রহমান ।
২৪ মে’র জমকালো অনুষ্ঠানে অতিথিদের মনোরঞ্জনের জন্য আমন্ত্রিত হয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিপ্লব চক্রবর্তী এবং পিয়ানো শিল্পী বাণী পন্ডিত।
এছাড়া খলিলুর রহমান বলেন, “আমেরিকায় বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করা এবং বহুজাতিক খাদ্য সংস্কৃতির সঙ্গে আমাদের ঐতিহ্যকে পরিচিত করানোই এই আয়োজনের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, বাংলাদেশেও এখন রন্ধনশিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নানা উদ্যোগ চলছে।
এই আয়োজনে উপস্থিত থাকবেন প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জনকারী বাংলাদেশিরা ছাড়াও মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, পেশাজীবী, কবি, সাহিত্যিক ও শিল্পীরা। বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে আসবেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আদনান ফারুক হিল্লোল এবং ফুড ব্লগার নূসরাত ইসলাম (জলটান বিডি)। সংবাদ সম্মেলন শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়নৈশভোজে।