Logo

আন্তর্জাতিক    >>   রোগীদের ব্যবস্থাপত্র বা চিকিৎসা সংক্রান্ত কোন নথিপত্রের ছবি তোলা যাবেনা

রোগীদের ব্যবস্থাপত্র বা চিকিৎসা সংক্রান্ত কোন নথিপত্রের ছবি তোলা যাবেনা

রোগীদের ব্যবস্থাপত্র বা চিকিৎসা সংক্রান্ত কোন নথিপত্রের ছবি তোলা যাবেনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশে হাসপাতাল গুলোতে চিকিৎসা নিতে গেলে দেখা যায় বিভিন্ন কোম্পানির নিয়োজিত মেডিকেল প্রমোশন অফিসাররা রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য ওৎ পেতে থাকে। প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্রের ছবি তুলতে চাওয়া নিয়ে অনেক রোগী অস্বস্তিতে পনে, বিশেষ করে নারী রোগীরা। কিন্তু এখন থেকে আর প্রেসক্রিপশনের ছবি তোলা যাবেনা।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যনির্বাহী পরিষদের ১০ মে ২০২৫ তারিখের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে রোগীর গোপনীয়তা রক্ষার্থে দেশের যে কোনো হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং চিকিৎসকবৃন্দের চেম্বারে নিয়োজিত মেডিকেল প্রমোশন অফিসারদের (Medical Promotion Officers) দ্বারা রোগীদের ব্যবস্থাপত্র (Prescription) বা চিকিৎসা সংক্রান্ত কোন নথিপত্রের ছবি তোলা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।