Logo

আন্তর্জাতিক    >>   পুতিন ও ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘ইতিবাচক ও অত্যন্ত ফলপ্রসূ’: শি জিনপিং

পুতিন ও ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘ইতিবাচক ও অত্যন্ত ফলপ্রসূ’: শি জিনপিং

পুতিন ও ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘ইতিবাচক ও অত্যন্ত ফলপ্রসূ’: শি জিনপিং

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘ইতিবাচক, গঠনমূলক ও অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বৈঠকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিন দেশের একসঙ্গে লড়াইয়ের ইতিহাস স্মরণ করেন শি। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত শান্তির গুরুত্ব উপলব্ধি করা এবং তা ধরে রাখা জরুরি।

শি জিনপিং বলেন, বড় শক্তিগুলোর উচিত সব দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্মান করা। সংলাপ অব্যাহত থাকলে এবং আলোচনার পথ খোলা রাখলে শান্তির আশা রয়েছে। তিন নেতার বৈঠকে সূচিত উদ্যোগ ও সম্ভাবনা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শি বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে বপন করা বীজ একসময় শিকড় গজাবে, অঙ্কুরিত হবে, ফুল ফুটবে ও ফল দেবে।

তিনি আরও বলেন, তিন দেশের উচিত যোগাযোগ জোরদার, সংলাপের মাধ্যমে ঐকমত্য তৈরি এবং দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করা। সহযোগিতার মাধ্যমে শান্তি এগিয়ে নিয়ে একসঙ্গে আরও সুন্দর বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। সূত্র: এএফপি, জাগোনিউজ