বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর—মেক্সিকোতে মা মারিয়ার পবিত্র দর্শন ও এক অবিস্মরণীয় তীর্থযাত্রা
চিত্রা রোজারিও:
“বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর”—এটি শুধু একটি প্রবাদবাক্য নয়, বরং সুন্দরএকটি জীবনের গভীর উপলব্ধি। যারা মনে করেন বিশ্বাস কিংবা প্রার্থনায় কিছুই হয়না, আমার এই লেখাটি তাঁদের জন্য।
কোনো দিন চিন্তাও করিনি, এমনকি কল্পনাও করিনি যে জীবনে কখনো মেক্সিকোরগুয়াদালুপের মা মারিয়ার পবিত্র দর্শনস্থলে যাওয়ার সুযোগ পাব! জীবনের এইবয়সে এসে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এবং প্রার্থনার মধ্য দিয়ে জীবনযাপন করারচেষ্টা করছি। কারণ, ঈশ্বর আমার মতো একজন সাধারণ ভক্তের জীবনের প্রায় সবআশা-আকাঙ্ক্ষা না চাইতেই পূর্ণ করেছেন। সেই মহান ঈশ্বরের কাছে আমার আরকিছু চাওয়ার নেই।
ইতিমধ্যে ফাদার স্ট্যানলির সঙ্গে ইসরায়েল (হোলি ল্যান্ড), ইতালি, সাধু আন্তনিরজন্মস্থান ও প্রয়াণস্থল, ফাতেমা ও লুর্দে মা মারিয়ার দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগহয়েছে। ভাগ্যক্রমে ব্যক্তিগত উদ্যোগে জার্মানির ইহুদি গণহত্যার ক্যাম্প এবংভারতের গোয়া শহরে সাধু ফ্রান্সিস জেভিয়ারের পবিত্র দেহ দর্শনের সৌভাগ্যওহয়েছে। ভাবতেই অবাক লাগে, জীবনে এমন সব পবিত্র স্থানে তীর্থযাত্রা করারসুযোগ পেয়েছি!
আমি, চিত্রা, ঈশ্বরের অপার আশীর্বাদে সত্যিই আশীর্বাদপুষ্ট। তাই মনে হয়েছিল, এরপর আর কিছু চাওয়ার নেই।
কিন্তু গত বছর ফাদার স্ট্যানলি গোমেজ (আদি) যখন জানালেন যে তিনি একটি দলনিয়ে মেক্সিকো শহরে তীর্থযাত্রার আয়োজন করছেন, যেখানে বিভিন্ন ঐতিহাসিকগির্জার পাশাপাশি গুয়াদালুপের মা মারিয়ার দর্শনস্থল পরিদর্শনের পরিকল্পনারয়েছে, তখন আমার মনে এক নতুন কৌতূহল জাগল।
সত্যি বলতে, আমি জানতামই না যে মেক্সিকোতে মা মারিয়া দর্শন দিয়েছিলেন।এমনকি গির্জায় গুয়াদালুপের মা মারিয়ার ছবি দেখলেও কোনো দিন তাঁর কাছেবিশেষভাবে প্রার্থনা করিনি।
তবে আশ্চর্যের বিষয় হলো, আমার মেয়ের ঘরের অল্টারে গুয়াদালুপের মা মারিয়ারএকটি মূর্তি ছিল। বাবা মারা যাওয়ার পর মেয়ে তার দাদা-দাদির বাড়ি থেকে মূর্তিটিএনে সেখানে রেখেছিল। এমনকি আমার ছেলের বাসাতেও ছোট্ট একটি মূর্তি রয়েছে, যদিও কে বা কারা সেটি দিয়েছিল, তা সে জানে না। আর আমার নিজের বাথরুমেরতাকেও মনের অজান্তে ছোট্ট একটি গুয়াদালুপের মা মারিয়ার মূর্তি সাজিয়েরেখেছিলাম!
তাই ভাবছিলাম, যে মায়ের নামে কোনো দিন বিশেষভাবে প্রার্থনা করিনি, সেইমায়ের কাছেই যাওয়ার সৌভাগ্য কি আমার হবে?
ফাদারের কাছ থেকে খবরটি পাওয়ার পর মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনাকরলাম—মায়ের যদি ইচ্ছা হয়, তাহলে যেন সুস্থ শরীরে তাঁর কাছে যেতে পারি।কারণ, দুর্ঘটনার কারণে হাতের অস্ত্রোপচারের পরও আমার হাত পুরোপুরিস্বাভাবিকভাবে কাজ করছিল না। কিছু কিছু কাজে তখনো অন্যের সাহায্য নিতেহতো।
এ সময় ফাদার স্ট্যানলির একটি কথা মনে পড়ল। তিনি প্রায়ই বলতেন, আমাদেরটাকা-পয়সা থাকলেই যে তীর্থযাত্রা হবে, তা নয়। যার উদ্দেশ্যে তীর্থ করতে যাব, তাঁর পরিকল্পনা ও ইচ্ছা না থাকলে সেই যাত্রা বাস্তবায়িত হয় না। তাই প্রার্থনা করতেহয়।
ফাদারের সেই কথাকে মনে ধারণ করে মায়ের কাছে প্রার্থনা করলাম। এরপরফাদারের পাঠানো ফর্ম পূরণ করে পাঠিয়ে দিলাম এবং জানালাম যে আমি লুসিরসঙ্গে রুম শেয়ার করব।
এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা! হঠাৎ করেই অফিস থেকে একটি বোনাস পেলাম, যা দিয়ে মেক্সিকোর পুরো ভ্রমণের খরচ বহন করা সম্ভব হবে! মাকে অশেষ ধন্যবাদজানিয়ে যাত্রার দিনটির অপেক্ষায় রইলাম।
যাত্রার শুরু: ৮ অক্টোবর
অবশেষে দেখতে দেখতে সেই বহু আকাঙ্ক্ষিত দিন, ৮ অক্টোবর, উপস্থিত হলো!
ভীষণ উত্তেজনায় আগের রাতেই লাগেজ গুছিয়ে রেখেছিলাম। মাত্র এক ঘণ্টাঘুমিয়ে ভোর সাড়ে তিনটায় উঠে প্রার্থনা করলাম। তারপর এক অসীম আনন্দ ওউদ্দীপনা নিয়ে ছেলে ও ছেলের বাবার সঙ্গে গাড়িতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনাহলাম।
পথে প্রচণ্ড ট্রাফিক জ্যাম। আমাদের সহযাত্রীদের ফোন করলাম। তাঁরাও জানালেন, একইভাবে ট্রাফিকে আটকে আছেন। তখন মায়ের কাছে প্রার্থনা করলাম, যেন সবাইসময়মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারেন।
সত্যিই অল্প সময়ের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি, শুধুআলেকজান্ডার দাদা ও পল্লিকা বৌদি দাঁড়িয়ে আছেন। ফাদার স্ট্যানলিকে ফোনকরলে তিনি জানালেন, তিনিও ট্রাফিকে আটকে আছেন। তাই তিনি বললেন, যাঁরাপৌঁছে গেছেন, তাঁরা যেন চেক-ইন করে ভেতরে চলে যান।
এরই মধ্যে নিউইয়র্ক থেকে যাঁরা যাচ্ছিলেন, তাঁদের প্রায় সবাই এসে গেছেন।
এয়ারপোর্টের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে স্ক্যানিংয়ের লাইনে দাঁড়ালাম।মনে মনে সাহস জোগাচ্ছিলাম, যেন নিজের লাগেজ নিজেই টানতে পারি।স্ক্যানিংয়ের সময় দেখলাম, আমার ক্যারি-অন ব্যাগটি অন্য একটি টেবিলে নিয়েযাওয়া হলো। বুঝলাম, সেটি পরীক্ষা করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার মনেকোনো অস্থিরতা কাজ করল না। মনে হচ্ছিল, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে।সত্যিই তাই হলো। অফিসার ব্যাগটি পরীক্ষা করে কোনো কিছু না বলেই ছেড়েদিলেন।
মাকে ধন্যবাদ জানিয়ে আমার সহযাত্রী পূর্ণিমা, আগনেস দি এবং ফাদারেরমামা-মামির সঙ্গে ৮ নম্বর গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। এর মধ্যেরুবি দিও আমাদের সঙ্গে যোগ দিলেন।
অনেকক্ষণ অপেক্ষা করার পরও ফাদারসহ অন্য কাউকে দেখতে পেলাম না। এসময় রুবি দি ও লুসি গোমেজ, যিনি এই তীর্থযাত্রায় আমার রুমমেট ছিলেন, জানালেন যে বাকিরা ৪ নম্বর গেটে অপেক্ষা করছেন।
সঙ্গে সঙ্গে কাস্টমার সার্ভিসে গিয়ে খোঁজ নিলাম। তাঁরা জানালেন, ৮ নম্বর গেটপরিবর্তন করে ৪ নম্বর গেট করা হয়েছে। কী আর করা! আবার হাঁটা শুরু করলাম।বেশ খানিকটা পথ হেঁটে অবশেষে সবার সঙ্গে মিলিত হলাম। আমাদের দেখেফাদার স্ট্যানলিও আশ্বস্ত হলেন।
মুহূর্তের মধ্যেই অপেক্ষারত তীর্থযাত্রীদের মধ্যে হাসি-আনন্দের পরিবেশ তৈরি হলো।কেউ কেউ সকালের নাশতা করছিলেন। আমার জন্যও লুসির বোন নীতা কফিকিনে আনলেন। আমরা সবাই ভাগ করে কফি পান করলাম। কফি পান করেশরীরটাও যেন চাঙ্গা হয়ে উঠল।
এরই মধ্যে প্লেনে ওঠার ঘোষণা এলো। যদিও সাধারণত ক্যারি-অন ব্যাগ নিজেরহাতেই বহন করতে হয়, কিন্তু প্লেনে ওঠার সময় কর্তৃপক্ষ আমার ব্যাগটি নিয়ে নিল।যেন হাফ ছেড়ে বাঁচলাম! মনে হলো, এবার আর কিছুই টানতে হবে না।
মনের আনন্দে প্লেনে উঠে নির্ধারিত আসনে বসলাম। অবাক হয়ে দেখলাম, সবারপেছনে আমার ৩৩ নম্বর সিট। হাস্যোজ্জ্বল এক অপরিচিত তরুণীর সঙ্গে প্রায় পাঁচঘণ্টার যাত্রা শেষে পৌঁছে গেলাম মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পরিচিত হলাম আমাদের ছয় দিনের ট্যুরগাইড মিস্টার হুজেতোর সঙ্গে। তিনি আমাদের বাসে করে স্প্যানিশ কলোনিএলাকায় অবস্থিত হোটেল গ্যালেরিয়া প্লাজায় নিয়ে গেলেন।
হোটেলে পৌঁছে সবাই নিজ নিজ রুমে গিয়ে ফ্রেশ হলাম। রাতের খাবারের আগেহোটেলের একটি কক্ষে খুব সুন্দরভাবে ছোট্ট একটি চ্যাপেলের মতো প্রার্থনাস্থলতৈরি করা হয়েছিল। সেখানে ফাদারসহ আমরা সবাই সমবেত হয়ে প্রার্থনা করলামএবং একে অপরের সঙ্গে পরিচিত হলাম।
বলা বাহুল্য, মেক্সিকোর এই তীর্থযাত্রায় নিউইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, নর্থক্যারোলাইনা ও ক্যালিফোর্নিয়া থেকে মোট ৫০ জন অংশ নিয়েছিলাম, যাঁদের মধ্যেফাদারও ছিলেন। নিউইয়র্ক থেকে ৯০ বছর বয়সী মিস্টার গ্যাব্রিয়েল গোমেজও একঅদম্য আনন্দ ও উৎসাহ নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
প্রতিদিন হোটেলে সকালের নাশতা সেরে বাসে করে গান ও প্রার্থনার মধ্য দিয়েআমাদের দিনের যাত্রা শুরু হতো।
মেক্সিকোর ঐতিহাসিক ও পবিত্র দর্শনীয় স্থান
আমাদের পাঁচ দিনের সফরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে ছিল—
• Old and New Basilica of Our Lady of Guadalupe
• Cathedral and the Rosary Chapel
• Shrine of San Miguel del Francisco
• মা মারিয়ার দর্শনসংক্রান্ত ঐতিহাসিক ব্যাসিলিকা ও পবিত্র স্থান
• Guerrero State
• Taxco শহর
• প্রাচীন পিরামিডসমূহ
এতগুলো দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে বিশেষ ও পবিত্র স্থান ছিল গুয়াদালুপের মামারিয়ার Shrine, যেখানে মা মারিয়া হুয়ান দিয়েগোকে দর্শন দিয়েছিলেন। এ ছাড়াআরেকটি ব্যাসিলিকা ছিল, যেখানে বজ্রপাতের পর একটি গাছের ডালে মা মারিয়ারমূর্তি পাওয়া গিয়েছিল বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে।
দুটি স্থানই আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এগুলোর সঙ্গে মামারিয়ার অলৌকিক আবির্ভাব ও ঘটনার স্মৃতি জড়িয়ে রয়েছে।
গুয়াদালুপের মা মারিয়ার আবির্ভাব ও অলৌকিক ঘটনা
প্রথমেই বলি, পুরোনো ব্যাসিলিকা—Our Lady of Guadalupe সম্পর্কে।
ক্যাথলিক ঐতিহ্য অনুযায়ী, ১৫৩১ সালের ডিসেম্বরে মেক্সিকোর আদিবাসী হুয়ানদিয়েগোকে মা মারিয়া তেপেয়াক পাহাড়ে দর্শন দিয়েছিলেন। তিনি হুয়ান দিয়েগোকেনির্দেশ দিয়েছিলেন, যেন তৎকালীন বিশপের মাধ্যমে সেখানে একটি প্রার্থনাগৃহনির্মাণের ব্যবস্থা করা হয়, যাতে মানুষ তাঁর পুত্র যিশু খ্রিষ্টের প্রতি আরও গভীরভক্তি ও বিশ্বাসে উদ্বুদ্ধ হয়।
হুয়ান দিয়েগো মা মারিয়ার নির্দেশ বিশপকে জানালে বিশপ প্রথমে তা বিশ্বাসকরেননি। তিনি প্রমাণ চাইলেন। হুয়ান দিয়েগো আবার মা মারিয়ার কাছে ফিরেগিয়ে বিশপের কথাটি জানালেন।
তখন মা মারিয়া তাঁকে পাহাড় থেকে গোলাপ ফুল সংগ্রহ করে আনতে বললেন।শীতকালে সেখানে গোলাপ ফুল পাওয়া ছিল অত্যন্ত দুর্লভ। মায়ের নির্দেশে হুয়ানদিয়েগো তাঁর আদিবাসী চাদর, যাকে তিলমা বলা হয়, তার মধ্যে গোলাপ ফুলসংগ্রহ করে বিশপের কাছে নিয়ে গেলেন।
বিশপের সামনে চাদরটি খুলতেই গোলাপ ফুল মাটিতে পড়ে গেল এবং বিস্ময়েরসঙ্গে দেখা গেল, সেই চাদরের ওপর মা মারিয়ার একটি অপূর্ব ছবি অঙ্কিত রয়েছে! হুয়ান দিয়েগো নিজেও জানতেন না যে তাঁর চাদরে এমন একটি ছবি ফুটে উঠেছে।
এই অলৌকিক ঘটনা দেখে বিশপ বিশ্বাস করলেন এবং মা মারিয়ার নির্দেশঅনুযায়ী সেখানে গির্জা নির্মাণের উদ্যোগ নিলেন। ১২ ডিসেম্বর ১৫৩১ তারিখটি গুয়াদালুপের মা মারিয়ার আবির্ভাবের স্মরণীয় দিন হিসেবে আজও পালিত হয়।
বর্তমানে সেই পবিত্র স্থানটি তেপেয়াক পাহাড়ের ওপর অবস্থিত। চারপাশে ফুলেরবাগান, সুন্দর পরিবেশ এবং অসংখ্য ভক্তের সমাগম। সেখানে দাঁড়িয়ে নিজেরচোখে সবকিছু দেখা সত্যিই এক অসাধারণ অনুভূতি!
চোখে না দেখলে, সেখানে না গেলে সেই অনুভূতি বোঝানো কঠিন। মনে হচ্ছিল, এই পৃথিবীতে এসে আমার নয়ন সার্থক হয়েছে! এক অলৌকিক আবেগে মন ভরেগেল। মা মারিয়া ও ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো ছাড়া মুখ দিয়ে আরকোনো কথাই বের হচ্ছিল না।
বিশেষভাবে উল্লেখযোগ্য, হুয়ান দিয়েগোর তিলমায় অঙ্কিত মা মারিয়ার ছবিটিআজও সংরক্ষিত রয়েছে। বহু বছর ধরে গবেষক ও বিজ্ঞানীরা এই ছবিটি পরীক্ষাকরেছেন। ছবির চোখের প্রতিফলন নিয়েও বিভিন্ন গবেষণা ও আলোচনা হয়েছে।এসব বিষয় আমাদের কাছে আরও বিস্ময়কর ও ভাবনার খোরাক জুগিয়েছে।
সেই পবিত্র তিলমার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল, বিশ্বাসের শক্তি কত গভীর হতেপারে!
Rosary Basilica এবং মা মারিয়ার মূর্তির অলৌকিক কাহিনি
আরেকটি বিশেষ দর্শনীয় স্থান ছিল Rosary Basilica। স্থানীয়ভাবে প্রচলিতকাহিনি অনুযায়ী, একবার প্রচণ্ড বজ্রপাতের ফলে একটি গাছের কাঠ পুড়ে যাওয়ারপর সেই গাছের ডালে মা মারিয়ার একটি মূর্তি পাওয়া যায়।
স্থানীয় একজন ফাদার মূর্তিটি গির্জায় নিয়ে গিয়ে স্থাপন করেন। কিন্তুআশ্চর্যজনকভাবে কথিত আছে, মূর্তিটি বারবার গির্জা থেকে সেই গাছের ডালেফিরে যেত। পরবর্তী সময়ে মা মারিয়ার সম্মানে একটি বিশাল, স্বর্ণখচিতব্যাসিলিকা নির্মাণ করা হয় এবং সেখানে মূর্তিটি স্থাপন করা হয়। আজও সেটিসেখানে সংরক্ষিত রয়েছে।
এই গির্জা থেকে আমাদের সবাইকে আশীর্বাদপুষ্ট ও নিরাময়ের উদ্দেশ্যে পবিত্র পানিদেওয়া হয়েছিল।
বিশেষভাবে উল্লেখ করতে হয়, ফাদার স্ট্যানলি প্রতিটি গির্জায় খ্রিষ্টযাগ উৎসর্গকরতেন। পাশাপাশি তিনি আমাদের গির্জার ইতিহাস ও ধর্মীয় তাৎপর্য ব্যাখ্যাকরতেন এবং প্রত্যেককে উৎসাহিত করতেন যেন আমরা প্রার্থনার মাধ্যমে নিজেদেরমনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ঈশ্বরের কাছে তুলে ধরি।
ধর্মীয় দর্শনের পাশাপাশি আনন্দময় ভ্রমণ
পাঁচ দিনের এই তীর্থভ্রমণে শুধু বিভিন্ন গির্জা ও পবিত্র স্থানই দর্শন করিনি, পাশাপাশি মেক্সিকোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সৌন্দর্যও উপভোগ করেছি।
পুরোনো স্প্যানিশ কলোনি ঘুরে দেখেছি। কাঠের তৈরি গন্ডোলায় চড়ে দারুণআনন্দ করেছি। সঙ্গে টাটকা ডাবের পানিও পান করেছি। প্রাচীন পিরামিড দর্শনকরেছি। আমাদের দলের কেউ কেউ সাহস করে পিরামিডের চূড়ায়ও উঠেগিয়েছিলেন।
মেক্সিকো সিটির ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপত্য, হস্তনির্মিত নিদর্শন ও পৌরাণিক ইতিহাস। এখানকার মানুষের মধ্যে এখনো বিভিন্নপ্রাচীন বিশ্বাস ও লোকাচারের প্রচলন রয়েছে।
আমাদের সামনেই দেখলাম, কালো পোশাক পরিহিত কিছু মানুষ ধূপের ধোঁয়াব্যবহার করে মন্দ আত্মা দূর করার আচার পালন করছেন। দৃশ্যটি দেখে ফাদারসৃজনের একটি কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, স্বর্গদূত ও শয়তানেরকার্যক্রম পাশাপাশি চলে। এরই মধ্যে প্রকৃত খ্রিষ্টীয় বিশ্বাসের পরিচয় প্রকাশ পায়।তাই আমাদের সবসময় প্রার্থনায় থাকতে হয়।
এক পরিবারের মতো ৫০ জন তীর্থযাত্রী
আমাদের এই তীর্থযাত্রার আরেকটি বড় প্রাপ্তি ছিল একে অপরকে জানার ওবোঝার সুযোগ।
যদিও আমরা বিভিন্ন রাজ্য ও শহর থেকে এসেছিলাম, কিন্তু কয়েক দিনের মধ্যেইমনে হয়েছিল আমরা যেন একই পরিবারের সদস্য। হাসি, গান, গল্প, ঠাট্টা-তামাশাএবং আনন্দের মধ্য দিয়ে দিনগুলো কীভাবে কেটে গেল, তা বুঝতেই পারিনি।
৯০ বছর বয়সী গ্যাব্রিয়েল গোমেজের উৎসাহ ও আনন্দ আমাদের সবাইকেঅনুপ্রাণিত করেছে। বয়স যে আনন্দ ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের পথে কোনো বাধানয়, তাঁর উপস্থিতি যেন তারই প্রমাণ।
দেখতে দেখতে ফিরে আসার দিন চলে এলো। শেষ দিনে আমাদের সবার পক্ষ থেকেফাদার স্ট্যানলিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে রুপার তৈরি একটিবিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া হলো। সেই উপহারের মধ্য দিয়ে মেক্সিকো শহরেরআনন্দময় তীর্থযাত্রাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করলাম।
১৪ অক্টোবর ভোর তিনটায় আবার ঘরে ফেরার পালা।
পরিশেষে: কৃতজ্ঞতায় ভরা এক হৃদয়
পরিশেষে, মহান ঈশ্বর ও মা মারিয়ার কাছে জানাই অসীম ধন্যবাদ ও কৃতজ্ঞতা।জীবনে এমন একটি পবিত্র তীর্থযাত্রার সুযোগ পাব, তা কোনো দিন কল্পনাওকরিনি।
বিশ্বাস, প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদ যে মানুষের জীবনে কত সুন্দরভাবে পথ তৈরিকরে দিতে পারে, আমার এই অভিজ্ঞতা তারই একটি উদাহরণ।
আমি জানি না, ভবিষ্যতে আর কোনো তীর্থযাত্রার সুযোগ হবে কি না। তবেমেক্সিকোর গুয়াদালুপের মা মারিয়ার পবিত্র দর্শনস্থলে দাঁড়িয়ে যে অনুভূতি পেয়েছি, তা আমার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে।
সবশেষে ফাদার স্ট্যানলি গোমেজের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিকধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাঁর এই ধরনের উদ্যোগের কারণে আমার মতো অনেকসাধারণ মানুষ পবিত্র তীর্থস্থানগুলো দর্শন করার সৌভাগ্য লাভ করেছেন এবংভবিষ্যতেও করবেন।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন ফাদারের ব্যক্তিগত ও আধ্যাত্মিক জীবনকেআশীর্বাদ করেন। তাঁকে সুস্থ, সুন্দর ও কর্মক্ষম রাখেন, যেন তিনি আরও বহু বছরধরে তাঁর এই মহৎ আধ্যাত্মিক উদ্যোগ ও সেবামূলক কাজ চালিয়ে যেতে পারেন।
ঈশ্বরের আশীর্বাদে জীবন পরিপূর্ণ। চাওয়ার চেয়ে কৃতজ্ঞতা প্রকাশের মধ্যেই যেজীবনের প্রকৃত আনন্দ, মেক্সিকোর এই তীর্থযাত্রা আমাকে নতুন করে সেইউপলব্ধি দিয়েছে।
ঈশ্বরের মহিমা হোক। আমেন।
চিত্রা রোজারিও
সাধারণ সম্পাদক
প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক্ (PBCA)।



















