নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন উৎসব—‘আলোকিত ব্রঙ্কস’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, ফাদার্স ডে উদযাপনে প্রবাসীদের মিলনমেলা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটি ইনক.’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন-২০২৬ নিউরসেলের গ্লেন আইল্যান্ড পার্কে গত ২১ জুন এ ভোনভোজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের বিশেষ প্রকাশনা ‘আলোকিত ব্রঙ্কস’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং বিশ্ব বাবা দিবস উপলক্ষে ‘হ্যাপি ফাদার্স ডে’ কেক কেটে উদযাপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মনজুর আহমেদ বীর প্রতীক, সিনিয়র সিটিজেন ফোরামের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আব্দুস সবুর এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক.-এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতে ‘আলোকিত ব্রঙ্কস’ ম্যাগাজিনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের জীবন, সাহিত্য, সংস্কৃতি এবং কমিউনিটির সুখ-দুঃখের নানা দিক তুলে ধরায় প্রকাশনাটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
এরপর বিশ্ব বাবা দিবস উপলক্ষে উপস্থিত সকল বাবাকে সম্মান জানিয়ে ‘হ্যাপি ফাদার্স ডে’ লেখা একটি বিশাল কেক কাটা হয়। আবেগঘন এই আয়োজন অনুষ্ঠানে উৎসবের নতুন মাত্রা যোগ করে।
দিনব্যাপী বনভোজনে শিশু, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ২২টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং র্যাফেল ড্রয়ের সৌভাগ্যবান বিজয়ীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আব্দুর রহিম বাদশা, হাজী আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মনসুর আহমেদ সিপিএ, জালাল চৌধুরী, ফরিদা ইয়াসমিন, কবি জুলি রহমান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাবিবুর রহমান, রেদোয়ানা রাজ্জাক সেতু, শাহানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, নূর মোহাম্মদ তফাদার, ডিটেকটিভ (অব.) মাসুদুর রহমান, আক্তারুজ্জামান হ্যাপী, ডলি আক্তার, খন্দকার জমিরুল ইসলাম, মো. আশরাফুল আলম, লস্কর মইজুর রহমান জুয়েল, আবুল খায়ের আকন, মো. জহিরুল ইসলাম, ইমরান আলী টিপু, কবি নাসরিন চৌধুরী, কবি মেহের চৌধুরী, সুরাইয়া আলম লাকি, শেখ আলী আহাদ, রায়হান পারভেজ, আশফাকুল হক চৌধুরী, শফিকুর রহমান, দীপঙ্কর দেবসহ কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
বনভোজন-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাসান আলী ও কামাল উদ্দিন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন খবির উদ্দিন ভূঁইয়া। সমন্বয়কারী হিসেবে ছিলেন জামাল উদ্দিন আহমেদ কাউসার, নাসির উদ্দিন চিনু, এম. এ. নাসির (ক্রীড়া) ও সুধাংশু কুমার মণ্ডল।



















