বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা–২০২৬: নিউইয়র্কে তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন, বিশ্বজুড়ে অংশগ্রহণের প্রস্তুতি
- By Progga News Desk --
- 04 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে আগামী ১৫, ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা–২০২৬। এই উপলক্ষে ১ মে শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে জানানো হয়, লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টারের সুবিশাল মিলনায়তনে তিনদিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে এবং আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে জোরেশোরে এগিয়ে চলছে। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণের সম্মতি দিয়েছে। পাশাপাশি বাঙালি সংস্কৃতির ধারক-বাহক আর্টস ও ক্রাফটসের একাধিক স্টলও থাকছে।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রখ্যাত কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট।
এছাড়াও বিভিন্ন দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তিনদিনব্যাপী এই আয়োজনে থাকবে নাচ, গান, আবৃত্তি, নাট্যাংশ, স্বরচিত কবিতা, একক ও কোরাস সংগীত, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বই আলোচনা, সেমিনার, মুক্তফোরাম, বিতর্ক, প্রবীণদের অভিজ্ঞতা বিনিময় এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের নিয়ে বিশেষ পর্ব।
আয়োজকরা জানান, একাত্তরের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত করতেই এই বইমেলার আয়োজন। এরই ধারাবাহিকতায় একটি সাহিত্য সাময়িকী প্রকাশ এবং ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ প্রদান করা হবে।
মতবিনিময় সভার দিনটি ছিল আহ্বায়ক ডা. নুরুন নবীর জন্মদিন। এ উপলক্ষে উপস্থিত সবাই কেক কেটে ও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং এক আনন্দঘন পরিবেশে তার জন্মদিন উদযাপন করা হয়।
সভায় বক্তারা প্রবাসী বাঙালি সমাজকে এই আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আয়োজক ও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—চিফ অ্যাডভাইজর ড. খন্দকার মাসুদ রহমান, ম্যানেজিং ইভেন্ট পার্টনার এম এম শাহীন, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান, ইভেন্ট ডে প্রেসিডেন্ট রাসেক মালিক, জিয়াশ আহমেদ মঈন চৌধুরী, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি, চিফ ম্যানেজিং ডিরেক্টর মিয়া মোহাম্মদ দুলাল, আহসান হাবিব, চিফ কো-অর্ডিনেটর আব্দুল কাদের, ইয়ুথ ডিরেক্টর ফারহান আব্দুর রহমান, আহাদ হোসেন।
অ্যাডভাইজরি প্যানেলে রয়েছেন—নাসির খান পল, মোহাম্মদ পিয়ার, ইশতিয়াক এ. রুমি, আবুল ফজল দেদারুল ইসলাম, সারোয়ার চৌধুরী, এএসএম মঈন উদ্দিন পিন্টু, এমডি দিলীপ, বাবু খান, হারুন ভূইয়া, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, রফিক আহমেদ, বিপ্লব সাহা, কামরুজ্জামান কামরুল, ইমাম কাজী কাইয়ুম, জেড আলম নোমি, দেওয়ান মনির, মাজেদা উদ্দিন, ডিউক খান, ফারুক হোসেন মজুমদার, ড. বার্নালী হাসান, আমিন খান জাকির, জামিল সারোয়ার জনি, জেড আর চৌধুরী লিটু, শেখ নোমান পলাশ, একেএম রফিকুল ইসলাম দালিম, এবিএম ওসমান গণি।
ভিআইপি মার্শাল ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সেলিমা আশরাফ, নুরুল আজিম, ড. শাহজাদি পারভীন (সারা), এলিজাবেথ পলকে, মুনমুন হাসিনা; ফ্রিডম ফাইটার ফোরামের গোলাম মোস্তফা খান (মিরাজ), খোরশেদ আনোয়ার বাবলু, শাকোট আকবর রিচি, সাইদুর রহমান, মিজানুর চৌধুরী, হুমায়ুন কবির মুরাদসহ অনেকে; প্যারেড মার্শাল হিসেবে মুকিত চৌধুরী, ফারুক হোসেন, ফখরুল আলম, দুলাল বাহাদেও, অনুবা শাহীন, শাহ জে চৌধুরী, শাকিল মিয়া, মোহাম্মদ জে মোল্লা, নুর আমিন, এম শাজ্জাদ রহমান খান, ফাতেমা প্রিসিলা।
এছাড়া কো-কনভেনর, কো-চেয়ার, জয়েন্ট মেম্বার সেক্রেটারি, মিডিয়া, স্টেজ, কালচারাল, সিকিউরিটি ও ফুড অ্যান্ড বেভারেজসহ বিভিন্ন উপকমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় আহ্বায়ক ডা. নুরুন নবী, সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, কবি ইলিয়াস ফকির, জাকারিয়া চৌধুরী, ইকবাল চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতা মইনুল ইসলাম , সমাজসেবক ময়নুজ্জামান চৌধুরী।
সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করেন—সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ , সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক লাবলু আনসারি, জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাংবাদিক পিনাকী তালুকদার, প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা প্রমুখ।
শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই আন্তর্জাতিক বইমেলা সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।



















