Logo

আন্তর্জাতিক    >>   ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন: বিজয় র‍্যালি করতে পারবেন না প্রার্থীরা

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন: বিজয় র‍্যালি করতে পারবেন না প্রার্থীরা

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন: বিজয় র‍্যালি করতে পারবেন না প্রার্থীরা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের কোথাও আজ সোমবার (৪ মে) বিজয় উদযাপন করে র‍্যালি করা যাবে না। বিষয়টি নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি এক বার্তায় জানিয়েছে কলকাতা পুলিশ।  নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আরও জানান, বিভিন্ন দলের এজেন্টরা ভোট গণনা কেন্দ্রের কাছাকাছি যেতে পারছেন না-এমন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সুব্রত গুপ্তা নামের ওই নির্বাচন পর্যবেক্ষক সাংবাদিকদের বলেন, রাজ্যের কোথাও প্রার্থীরা ফলাফল ঘোষণার পর জয় উদযাপন করে কোনো র‍্যালি করতে পারবেন না। তিনি আরও বলেন, আমরা এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগগুরো খতিয়ে দেখছি। দ্রুতই এগুলোর সমাধান করা হবে।

এদিকে, এক বার্তায় কলকাতা পুলিশ বলেছে, যদি কোনো বিজয় র‍্যালি করা লাগে, তবে তা নির্দিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতিক্রমে করা যাবে ৫ মে বা তার পর। কেবল অনুমতি পাওয়ার পর বিদ্যমান নিয়মনীতি অনুসরণ কঠোরভাবে করেই এসব র‍্যালি করা যাবে। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া, জাগোনিউজ