হঠাৎ ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র!
- By Progga News Desk --
- 01 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র! আজ শুক্রবার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই তথ্য জানায়।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার (৭ মাইল) গভীরে ও এটি সিলভার স্প্রিংস শহরের প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এলাকায় আঘাত হানে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১টা ১৭ মিনিটে অনুভূত হয়। এই ভূমিকম্পের কারণে হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন সৃষ্টি হয়ে থাকতে পারে।
তবে এই কম্পনে কোনো প্রাণহানি বা বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সিলভার স্প্রিংস শহরের জনসংখ্যা প্রায় ৫ হাজার। সূত্র: এএফপি,জাগোনিউজ



















