মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগ—একটি জাতীয় দুঃখজনক অধ্যায়
নয়ন বিশ্বাস রকি:
বাংলাদেশ আজ এক গভীর মানবিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে—এমনটাই মনে করছেন অনেক সচেতন নাগরিক। তাদের অভিযোগ, বর্তমান ক্ষমতাকেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে এক অমানবিক, দমনমূলক ও গণতন্ত্রবিরোধী বাস্তবতা, যার প্রতীক হিসেবে তারা মোহাম্মদ ইউনুসের নাম উল্লেখ করছেন।
মূল অভিযোগসমূহ
সমালোচকদের দাবি অনুযায়ী—
•মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব বা প্রত্যক্ষ প্রভাবাধীন ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও নিপীড়ন সংঘটিত হচ্ছে।
•তিনি এক স্বৈরাচারী ও অমানবিক শাসনব্যবস্থার প্রতীক হয়ে উঠেছেন।
•সন্ত্রাস, দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি পৃষ্ঠপোষকতা পাচ্ছে।
•বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকবে।
কথিত নির্যাতনের চিত্র—
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী— বাংলাদেশের একটি জেলখানার গেইটে ৯ বছরের শিশু নাজিম হোসেন তার মায়ের মরদেহ দেখতে বাধ্য হয়েছে—যা মানবতার চরম লঙ্ঘন।
এক পিতা জেলখানার গেইটে দাঁড়িয়ে স্ত্রীর লাশ দেখার সুযোগ থেকেও বঞ্চিত হন।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মিথ্যা মামলায় দীর্ঘ ৯ মাস কারাবন্দি রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।সন্তানের লাশ বুকে নেওয়ার আকুতি জানিয়েও পুলিশের কাছে অসহায় হয়ে পড়েছেন এক পিতা।
অভিযোগ আছে, পুলিশ–প্রশাসন–বিচার বিভাগ সম্মিলিতভাবে দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের ওপর অমানবিক আচরণ চালিয়ে যাচ্ছে।কারাগারের ভেতরে খাবার, চিকিৎসা ও মানবিক আচরণ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা জেল কোড ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
দায়ভার কার ?
প্রশ্ন উঠছে— কারাগারে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যার দায়িত্ব কে নেবে? মা ও শিশুর মৃত্যুর দায়ভার কার?
রাষ্ট্র কেন নীরব?
বর্তমানে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের জবাবদিহি কোথায়?
দেশবাসীর প্রতি প্রশ্ন
সমালোচকদের প্রশ্ন—
•গত ১৭ মাসে মোহাম্মদ ইউনুস আসলে কী করেছেন?
•কত মায়ের কোল শূন্য হয়েছে?
•কত পিতার স্বপ্ন ধ্বংস হয়েছে?
•কত মানুষের প্রাণ গেছে?
•দেশজুড়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং ইতিহাস-ঐতিহ্য ধ্বংস—এগুলোর বাইরে আর কী অর্জন আছে?
এই প্রশ্নগুলোর উত্তর আজ দেশবাসীর বিবেকের ওপর ছেড়ে দেওয়া হলো।
নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা।



















