Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্ক সিটির মেয়র পদে এন্ড্রু কুয়োমোকে সমর্থনে সাউথ এশিয়ান ও বাংলাদেশিদের জোরালো প্রচারণা — “Vote for Andrew Cuomo” স্লোগানে মুখর নিউইয়র্ক

নিউইয়র্ক সিটির মেয়র পদে এন্ড্রু কুয়োমোকে সমর্থনে সাউথ এশিয়ান ও বাংলাদেশিদের জোরালো প্রচারণা — “Vote for Andrew Cuomo” স্লোগানে মুখর নিউইয়র্ক

নিউইয়র্ক সিটির মেয়র পদে এন্ড্রু কুয়োমোকে সমর্থনে সাউথ এশিয়ান ও বাংলাদেশিদের জোরালো প্রচারণা — “Vote for Andrew Cuomo” স্লোগানে মুখর নিউইয়র্ক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গতকাল ২২ অক্টোবর ২০২৫, বুধবার বিকেল ৪টায় নিউইয়র্কের LaGuardia Performing Arts Center-এর বাইরে অনুষ্ঠিত Mayoral Debate Street Visibility Rally for Cuomo for Mayor-এ ছিল উৎসবমুখর পরিবেশ। সাউথ এশিয়ান ও বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে— “Vote for Andrew Cuomo” স্লোগানে।


এসময় বাংলাদেশি কমিউনিটির পক্ষে প্রচারণার নেতৃত্ব দেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক লিডার ড. দিলীপ নাথ, কমিউনিটি বোর্ড সদস্য ফাহাদ সোলায়মান, হারিস প্যাটেল, এটর্নি নাসরিন আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন, এবং কমিউনিটির নেতা নুরুজ্জামান সরদার, প্রগ্রেসিভ ফোরাম নিউইয়র্ক এর সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু ,ফয়সল আজিজ, আমজাদ হোসেন সেলিম, বিদ্যুৎ সরকার, সনজীবন কুমার, মো. পারভেজ প্রমুখ। এছাড়া গুজরাটি , স্পেনিশ সম্প্রদায় সহ বাংলাদেশি কমিউনিটির বহু নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।


ড. দিলীপ নাথ বলেন,“অ্যান্ড্রু কুয়োমো মেয়র হলে আমরা একটি সভ্য, নিরাপদ ও সমৃদ্ধ নিউইয়র্ক গড়ে তুলতে পারব। তাঁর অভিজ্ঞ নেতৃত্বই এই শহরকে নতুন দিক নির্দেশনা দিতে পারবে।”কমিউনিটি বোর্ড সদস্য ফাহাদ সোলায়মান জানান,“নিউইয়র্ক সিটি বর্তমানে জননিরাপত্তা, শিক্ষা, বাসস্থান ও মানসিক স্বাস্থ্যসহ নানা সংকটে নিমজ্জিত। অ্যান্ড্রু কুয়োমো নির্বাচিত হলে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করবেন।”তিনি আরও বলেন,“পাবলিক স্কুলে মেয়রাল কন্ট্রোল পুনর্বহাল, মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘Gifted & Talented’ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বিশেষায়িত হাই স্কুলের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।”


এটর্নি নাসরিন আহমেদ বলেন “শহরের অর্থনীতি ও আইনশৃঙ্খলায় স্থিতিশীল নেতৃত্বের জন্য অ্যান্ড্রু কুয়োমোর বিকল্প নেই। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তাঁকে ভোট দিতে হবে।”
কমিউনিটির নেতা নুরুজ্জামান সরদার বলেন,“অ্যান্ড্রু কুয়োমো নির্বাচিত হলে সাউথ এশিয়ানসহ সব অভিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত হবে। বাংলাদেশি আমেরিকানরাও তখন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাবেন।”


প্রজ্ঞা ফাউন্ডেশনের সিইও উত্তম কুমার সাহা বলেন,“নিউইয়র্কের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপর। আমরা সবাই মিলে একটি নতুন, শক্তিশালী ও সমৃদ্ধ নিউইয়র্ক গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য পূরণে আমাদের প্রিয় প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকেই নির্বাচিত করতে হবে।
তিনি আরও আহ্বান জানান,“এখন সময় আমাদের, জনগণের সিদ্ধান্ত জানানোর। ঐক্যবদ্ধ হয়ে আমরা নিউইয়র্কের ভবিষ্যৎ নির্ধারণ করব। তাই সবাইকে অনুরোধ করছি— Vote for Andrew Cuomo!”