Logo

আন্তর্জাতিক    >>   মৌলভীবাজারে নির্ঝর মেধা প্রকল্পের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজারে নির্ঝর মেধা প্রকল্পের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজারে নির্ঝর মেধা প্রকল্পের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রজ্ঞা নিউজ, জেসমিন মনসুর, মৌলভীবাজার থেকে:
শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অগ্রণী সংগঠন নির্ঝর মেধা প্রকল্প, মৌলভীবাজার-এর ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গত ৩০ আগস্ট শনিবার। মৌলভীবাজার পৌর মিলনায়তনে সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনা, শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্ঝরের সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল আলী। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনেয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান, নির্ঝরের সহ-সভাপতি প্রফেসর রফি আহমেদ চৌধুরী, প্রফেসর মো. সেলিম ও প্রফেসর সৈয়দ মো. মহসিন।


অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্ঝরের যুগ্ম সম্পাদক মান্নান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী। বক্তৃতা দেন যুগ্ম সম্পাদক ইয়াকুব তাজুল, মহিলা কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, দি ফ্লাওয়ারস কে জি অ্যান্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. লোকমান মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বাছিত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা রায়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মুজিবুর রহমান, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দ এহসানা রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন।
মোট ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও ম্যাগাজিন প্রদান করা হয়। এবারের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় কুলাউড়ার আনন্দ বিদ্যাপীঠ এবং শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হয় দি ফ্লাওয়ারস কে জি অ্যান্ড হাই স্কুল। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বক্তব্যে তাদের অনুভূতি ব্যক্ত করে।
এদিকে যুক্তরাজ্য থেকে নির্ঝর মেধা প্রকল্প ইউকের চিফ কো-অর্ডিনেটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় বলেন, এই সফল আয়োজনের পেছনে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনুদান দিয়েছেন, অতিথি হিসেবে যোগ দিয়েছেন এবং পুরস্কার অর্জনকারী শিক্ষার্থীরা—সবাই প্রশংসার দাবিদার। তিনি প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক করুণাময় রায়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর ফয়জুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আনকার আহমদ ও প্রবাসী সমন্বয়ক ফয়জুর রহমান কয়সরসহ প্রয়াতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে সংগঠনের অগ্রযাত্রায় অতীতের মতো ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।
নির্ঝর মেধা প্রকল্পের এই দীর্ঘ যাত্রা মৌলভীবাজারের শিক্ষার্থীদের মেধা বিকাশে এক অনন্য অবদান রেখে চলেছে।