কার্ডিফে দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ, কামরুল ইসলাম বাবু, কার্ডিফ থেকে:
ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে নবপ্রজন্মকে সঠিক আকিদায় ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কার্ডিফ।
গত ৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথমে শিক্ষার্থীদের পরিচিতি পর্ব শেষে জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান যথাক্রমে সুরা ফাতিহা ও সুরা ইখলাস মশক্ব করান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি আব্দুল হান্নান শহীদুল্লাহ্, প্রধান শিক্ষক ও জেনারেল সেক্রেটারি মাওলানা আসাদুল ইসলাম, সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মো. মোজাম্মেল আলী, এবং কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।
এছাড়া আলোচনায় অংশ নেন আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির, অজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান ও মাইন উদ্দিন আহমেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দ্বীনি ইলম মানুষের জন্য অপরিহার্য। কোরআন-হাদিসের আলোকে জ্ঞান অর্জন মানুষকে সঠিক পথে পরিচালিত করে, ইবাদতের ভিত্তি স্থাপন করে এবং দুনিয়া ও আখেরাতে মর্যাদা এনে দেয়। তাই সমাজের সর্বস্তরের মানুষকে ইসলামী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে।
প্রথম দিনেই অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি আশাব্যঞ্জক ছিল। অনেক অভিভাবক তাঁদের সন্তানদের ভর্তি করান এবং ভবিষ্যতে মাদ্রাসার অগ্রযাত্রায় সহযোগিতার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসায় প্রতি শনিবার ও রবিবার সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।
ঠিকানা: 32 Splott Road, Cardiff, CF24 2DA
যোগাযোগ: +44 7828 842507 / 07305840966
ই-মেইল: DarusSunnahCardiff@gmail.com



















