Logo

আন্তর্জাতিক    >>   ক্লাব ৯২-৯৪ ইউএসএ’র বনভোজনে গরুর মাংসকে ঘিরে বিতর্ক, তবুও অটুট বন্ধুত্ব ও সম্প্রীতি

ক্লাব ৯২-৯৪ ইউএসএ’র বনভোজনে গরুর মাংসকে ঘিরে বিতর্ক, তবুও অটুট বন্ধুত্ব ও সম্প্রীতি

ক্লাব ৯২-৯৪ ইউএসএ’র বনভোজনে গরুর মাংসকে ঘিরে বিতর্ক, তবুও অটুট বন্ধুত্ব ও সম্প্রীতি

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বন্ধুত্ব বাদ দেওয়া সম্ভব হলেও বনভোজন থেকে গরুর মাংস বাদ দেওয়া কঠিন—এমন সিদ্ধান্তের মধ্য দিয়েই ক্লাব ৯২-৯৪ ইউএসএ আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাদের বাৎসরিক বনভোজন আয়োজন করছে।
সূত্র জানায়, হিন্দু ধর্মাবলম্বী বন্ধুদের পক্ষ থেকে একাধিকবার প্রস্তাব করা হয়েছিল বনভোজনে গরুর মাংসের পরিবর্তে খাসি, মুরগি ও মাছ রাখার জন্য।

এ নিয়ে টানা চার দফা সভা হলেও শেষ পর্যন্ত গরুর মাংস রাখার সিদ্ধান্তই কার্যকর হয়। ফলে আয়োজকরা মনে করছেন, খাবারের মেনুতে গরুর মাংস যুক্ত হওয়ায় অনুষ্ঠানটি শুধুই বনভোজন নয়, ধর্মীয় আবহও তৈরি করবে।
যদিও খাবারের তালিকা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে, আয়োজকরা স্পষ্ট করেছেন—এই ভিন্নতা কোনোভাবেই বন্ধুত্বের সম্পর্ককে ক্ষুণ্ন করবে না। বরং ক্লাব ৯২-৯৪ ইউএসএ-র এই বনভোজন হবে একতা, ভালোবাসা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
আয়োজক কমিটির অভিমত, মতভেদ থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় থাকুক অবিচল, আর প্রবাস জীবনে এই বনভোজন হয়ে উঠুক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মিলনমেলা।