Logo

আন্তর্জাতিক    >>   সারা দেশে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫১৫

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫১৫

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫১৫

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

সারা বাংলাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৫১৫ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। আজ শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৯৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়াও অভিযানে রিভলবার, ১২ বোর একনলা বন্ধুক, এলজি বন্ধুক, পিস্তল, জি-৩ রাইফেল, এমএ-১ ভেরিয়েন্ট রাইফেল, এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল, দেশীয় এলজি, পাইপগান, নয়টি ম্যাগাজিন, ৭ রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও দুইটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।