Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে FAUMA INNOVATIVE’র আয়োজনে “ভালোবাসার সন্ধ্যা” অনুষ্ঠিত

নিউইয়র্কে FAUMA INNOVATIVE’র আয়োজনে “ভালোবাসার সন্ধ্যা” অনুষ্ঠিত

নিউইয়র্কে FAUMA INNOVATIVE’র আয়োজনে “ভালোবাসার সন্ধ্যা” অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ১৭ আগস্ট ২০২৫, নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে FAUMA INNOVATIVE সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর “ভালোবাসার সন্ধ্যা”। অনুষ্ঠানে বাংলাদেশ ও নিউইয়র্কের প্রখ্যাত সংগীতশিল্পীরা গান এবং নাট্যশিল্পীরা মঞ্চ নাটক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

ভালোবাসা ও শিল্প-সাহিত্যের মেলবন্ধনে সাজানো এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট অতিথি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ও আবেগ ছড়িয়ে দেয়, যা এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়।