Logo

আন্তর্জাতিক    >>   জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন প্রত্যাশার আলো—নেত্রকোনার আবদুস সালাম ভূঁইয়া

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন প্রত্যাশার আলো—নেত্রকোনার আবদুস সালাম ভূঁইয়া

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন প্রত্যাশার আলো—নেত্রকোনার আবদুস সালাম ভূঁইয়া

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার গর্ব, সফল শিল্প উদ্যোক্তা ও দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ আবদুস সালাম ভূঁইয়া জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্বের প্রত‍্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাঁর নিরলস অবদান, অবিচল আনুগত্য ও সাংগঠনিক দক্ষতা তাঁকে আগামী দিনের সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আব্দুস সালাম ভূঁইয়ার রাজনীতির পথচলা শুরু ১৯৯১ সালে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে। ১৯৯২ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ ছাত্রদলের কলেজ সংসদ (ওয়ালি-ফরহাদ) কমিটিতে যোগ দিয়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। পরে ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত থাকেন।


১৯৯৬ সালে মৎস্যজীবী দলের বর্তমান প্রস্তাবিত সভাপতি নাদিম চৌধুরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং একযোগে তাঁরা দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন।
রাজনীতির পাশাপাশি আবদুস সালাম ভূঁইয়া গড়ে তোলেন একজন সফল শিল্প উদ্যোক্তার পরিচয়। নিজস্ব শিল্প কারখানা প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। চায়না, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বহু দেশে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বৈশ্বিক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাঁর রাজনৈতিক নেতৃত্বকে আরও সমৃদ্ধ করেছে।
দলের নেতাকর্মীদের কাছে তিনি প্রকৃত “জিয়ার সৈনিক”—সততা, সাহসিকতা ও নিঃস্বার্থ আনুগত্যের প্রতীক। কোনো পদ বা মর্যাদার লোভ না করে ২০০৭ সাল থেকে হামলা-মামলা উপেক্ষা করে সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ জাতীয় নেতাদের সান্নিধ্যে থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২০১৩ সাল থেকে সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের সঙ্গে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁর অবদান ব্যাপক প্রশংসা পেয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তাঁর গ্রহণযোগ্যতা আজ দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁকে নতুন নেতৃত্বের জন্য যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
দলের বিভিন্ন পর্যায় থেকে এখন জোরালো দাবি উঠেছে—পরীক্ষিত, জনপ্রিয় ও দূরদর্শী এই ব্যক্তিত্বকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বে আনা হোক, যাতে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নেত্রকোনার মদন থানার অন্তর্গত কদমশ্রী গ্রামে জন্ম নেওয়া আবদুস সালাম ভূঁইয়া তাঁর নির্বাচনী এলাকায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকাবাসীর বিশ্বাস—সততা, নিষ্ঠা ও জাতীয়তাবাদী আদর্শের এই ব্যতিক্রমধর্মী নেতা তারেক রহমানের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে যোগ্যতার স্বাক্ষর রাখবেন।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন।