Logo

আন্তর্জাতিক    >>   প্রবাসে ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার

প্রবাসে ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার

প্রবাসে ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
জীবন-জীবিকার সন্ধানে প্রবাসে থাকলেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। তবুও সেই কঠিন বাস্তবতাকে জয় করে নতুন বই প্রকাশের মাধ্যমে অনন্য উদাহরণ স্থাপন করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার।
গত রবিবার (১০ আগস্ট) দুবাইয়ের সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেন, “জীবিকার তাগিদে এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াতে হয়, আর সেই ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা সত্যিই কষ্টসাধ্য। বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু, যা মানুষকে সমৃদ্ধ করে এবং দেউলিয়া করে না। আমাদের সন্তানদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।” তিনি আশা প্রকাশ করেন, সাইফুল ইসলাম তালুকদারের এই বই পাঠকদের জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে এবং দিগন্ত প্রসারিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সাংবাদিক কামরুল হাসান জনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান, কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ, মাওলানা ফজলুল কবির চৌধুরী, সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন, সংগঠক রফিকুল ইসলাম খান, এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক শামছুল রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না, সরওয়ার উদ্দিন রনি, মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক ও ফয়েজ উল্লাহ।
প্রকাশনা উৎসবে প্রবাসী সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা প্রবাসে সাহিত্যচর্চার প্রতি গভীর আগ্রহ ও ভালোবাসার প্রমাণ বহন করে।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন ।

দুবাইয়ে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের “এই ধরণীর পথে প্রান্তরে” বই প্রকাশনা উৎসবে কমার্শিয়াল কাউন্সিলরসহ অতিথিবৃন্দ।