Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে SAARA-র জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান রিয়েল এস্টেট পেশাজীবীদের ঐক্যের নবযাত্রা, নিহত অফিসার দিদারুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা

নিউইয়র্কে SAARA-র জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান রিয়েল এস্টেট পেশাজীবীদের ঐক্যের নবযাত্রা, নিহত অফিসার দিদারুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা

নিউইয়র্কে SAARA-র জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান রিয়েল এস্টেট পেশাজীবীদের ঐক্যের নবযাত্রা, নিহত অফিসার দিদারুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

দক্ষিণ এশীয় রিয়েল এস্টেট পেশাজীবীদের অন্যতম সংগঠন South Asian American Realtor Association (SAARA)-এর ২০২৫-২৬ সালের Inauguration Ceremony নিউইয়র্কের উডসাইডের গোলশান টেরেসে গত ১ আগস্ট শুক্রবার নিউইয়র্কে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে।

সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ মিয়া এবং গীতা পাঠ করেন সদস্য মুনমুন সাহা। এরপর স্বাগত বক্তব্য দেন সভাপতি সারোয়ার খান বাবু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন।
অনুষ্ঠানের মূল পর্বে সভাপতিত্ব করেন সভাপতি সারোয়ার খান বাবু এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক বুলবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বিজয়ী ও রাজ্য আইনপ্রণেতা জোহরান মামদানি। তিনি SAARA’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকল রিয়েলটরদের পেশাগত অবদানের স্বীকৃতি দেন।


বক্তব্যে তিনি সম্প্রতি নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার মো. দিদারুল ইসলামের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “এই ধরনের সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠা একটি জাতির অহংকার।” তার বক্তব্যের সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং গভীর শোক প্রকাশ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজর মেহের খানজাদা, অ্যাডভাইজর জসিম চৌধুরী, রিয়েল এস্টেট ব্রোকার রাও আলী, শান খান, AM LAW GROUP LLP-এর সিইও অ্যাটর্নি উসমান মালিক, ফারুকি ল’ ফার্মের সিইও অ্যাটর্নি উসমান এ. ফারুকি, কোল্ডওয়েল ব্যাংকার আমেরিকান হোমস-এর লাইসেন্সধারী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট শেখ এস. আহমেদ, কনভেনর ও যুগ্ম সম্পাদক নুরুজ্জামান সরদার, উইমেন সেক্রেটারি আডান ইসলাম, মেম্বার সেক্রেটারি মির্জা মোহাম্মদ হোসেন এবং আরও অনেকে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Keystone Realty USA/RE Agent Global-এর লাইসেন্সধারী রিয়েলটর ইয়োশিনোরি তাকিতা, Long Island Board of REALTORS-এর ডেভেলপমেন্ট ম্যানেজার ইভান স্মিথ, অ্যাসোসিয়েট ব্রোকার ড্যানিয়েলা ডিয়াজ, Gorescal-এর লোন অফিসার পিটার কারলিন, ICOR Multi Service Inc-এর সিইও মোহাম্মদ এম. হোসেন, KW Landmark Realty-এর লাইসেন্সধারী সেলসপারসন মোহাম্মদ কে. আহমেদ, রিয়েলটর রিয়াদ হোসেন প্রমুখ।


সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে ছিলেন—
সভাপতি: সারোয়ার খান বাবু,
সাধারণ সম্পাদক: মোহাম্মদ বেলাল হোসেন,
সহ-সভাপতি: আজিজুল হক মুন্না, মো. আবু চৌধুরী, মোহাম্মদ আহমেদ জসিম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আবুলফজল দিদারুল ইসলাম, মাসুদ সিরাজী, গোলাম হাসান,
সহকারী সাধারণ সম্পাদক: মোহাম্মদ মারুফ মিয়া,
যুগ্ম সম্পাদক: মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ এম. পরমানিক, নুরুজ্জামান সরদার, ফেরদৌস কায়েস, এইচ. এম. ইকবাল,
অর্গানাইজিং সম্পাদক: মির্জা মোহাম্মদ হোসেন, শফিকুল ইসলাম,
ট্রেজারার: শামীম নাসের,
অফিস ম্যানেজমেন্ট: জিনিয়া আক্তার,
প্রকাশনা সম্পাদক: জারা আলম আফিদা,
সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক: সাদমান জামান,
নারী সম্পাদক: আডান ইসলাম,
শিক্ষা সম্পাদক: ফারহানা চৌধুরী,
সাংস্কৃতিক সম্পাদক: মোস্তফা কামাল মুখুল, সেলিম ইব্রাহিম,
সাধারণ সদস্য: শামীম আহমেদ, জান্নাতুল মহিমা, নাজির সুলতানা, মোহাম্মদ হাশেম, মুনমুন সাহা, মোহাম্মদ আতাউর রহমান, আসরাফ আহমেদ ।


আয়োজক কমিটি:
কনভেনর: নুরুজ্জামান সরদার,
মেম্বার সেক্রেটারি: মির্জা মোহাম্মদ হোসেন,
সমন্বয়কারী: মোহাম্মদ এম. পরমানিক,
সহ-আয়োজক: মাসুদ সিরাজী, মোহাম্মদ সেলিম রেজা,
যুগ্ম সম্পাদক: এইচ. এম. ইকবাল, সাইদুর রহমান সাদি,
সদস্য: রিয়াদ হোসেন, মোহাম্মদ হাবিব, জিনিয়া আক্তার, জান্নাতুল মহিমা, সুমন রায়।
বোর্ড অব ট্রাস্টি: হাজী আলহাজ মেসবাহ উদ্দিন, কাজী বি. আহমেদ।
বোর্ড অব অ্যাডভাইজরস: মেহের খানজাদা, জসিম চৌধুরী, শফিকুল ইসলাম, মো. আবু চৌধুরী, মোহাম্মদ এস. ইসলাম।অনুষ্ঠান শেষে ছিল ডিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি সংগঠনের নিজস্ব শিল্পীরাও পরিবেশন করেন সংগীত।
সবশেষে সভাপতি সারোয়ার খান বাবু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

ভিডিও দেখুন:-

ফটো গ্যালারি দেখুন:-