Logo

রাজনীতি    >>   ক্যাম্পেইন ফর ডেমোক্রেসি, ডিগনিটি অ্যান্ড ফ্রিডম দেয়ালে দেয়ালে লিখে দাও— ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’: সাদ্দাম হোসেন

ক্যাম্পেইন ফর ডেমোক্রেসি, ডিগনিটি অ্যান্ড ফ্রিডম দেয়ালে দেয়ালে লিখে দাও— ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’: সাদ্দাম হোসেন

ক্যাম্পেইন ফর ডেমোক্রেসি, ডিগনিটি অ্যান্ড ফ্রিডম দেয়ালে দেয়ালে লিখে দাও— ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’: সাদ্দাম হোসেন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

জন্মভূমি আমাদের অমূল্য সম্পদ। যেমন মাতৃগর্ভে সন্তান বেড়ে ওঠে মায়ের শক্তি, রক্ত ও রস ধারণ করে, তেমনি জাতি বেড়ে ওঠে মাতৃভূমির স্নেহ-নিরাপত্তায়। এই ভূমিকে ভালোবেসেই আমরা তাকে ‘মাতৃভূমি’ বলে ডাকি। এই ভালোবাসা কোনো কৃত্রিম বিকল্পে প্রতিস্থাপনযোগ্য নয়। জন্মভূমি মানেই নিঃশর্ত বন্ধন—মাতারও মাতা।

কিন্তু আজ এই প্রিয় মাতৃভূমি রূপ নিয়েছে এক মৃত্যুপুরীতে। প্রতিহিংসার দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে শহিদদের রক্তমাখা মাটি। দেশের অর্থনীতি, আইন ও শাসনব্যবস্থা, মানবাধিকার, উৎপাদনশীলতা ও সামাজিক স্থিতিশীলতা ধ্বংসের দ্বারপ্রান্তে। শৃঙ্খলা, মূল্যবোধ, নৈতিকতা, স্বপ্ন, সম্ভাবনা—সবই যেন আজ অস্তিত্বহীন।

এই করুণ অবস্থার জন্য দায়ী একটি দুর্বৃত্ত গোষ্ঠী, যারা গ্যাং, গ্রুপ ও সার্কেল তৈরি করে অপতৎপরতা চালাচ্ছে। তাদের লোভ, লালসা আর বিকৃত পরিকল্পনা দেশকে এক গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু সংকট, কঠিন প্রতিযোগিতামূলক অর্থনীতি, সামরিকীকরণ, শিক্ষা ও প্রযুক্তির চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী আজ দিশেহারা।

এই সংকটের কেন্দ্রে অবস্থান করছে একটি অপশক্তির মুখপাত্র—মুহাম্মদ ইউনূস। তার হাতেই রয়েছে দেশ ও সমাজকে ‘বনসাই’ বানিয়ে রাখার দূরভিসন্ধিমূলক নীলনকশা। শিক্ষার শক্তি, অর্থনীতির শেকড়, ধর্মীয় সহনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য, রাষ্ট্রীয় শৃঙ্খলা—সবকিছুকে তিনি বিপন্ন করেছেন। তার নেতৃত্বে অপশক্তি যে ভয়ংকর পরিকল্পনা বাস্তবায়ন করছে, তা দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

যতদিন ইউনূস থাকবে, ততদিন সমাজ অস্থির, পরিবার বিপন্ন, আইন অসহায়, সংস্কৃতি স্তব্ধ, গণমাধ্যম নিয়ন্ত্রিত, ধর্ম বিভক্ত, অর্থনীতি বিপর্যস্ত, রাষ্ট্র শঙ্কিত থাকবে। এই ব্যক্তিকে বাংলার জনগণ কোনোভাবেই আর বরদাস্ত করবে না। তাকে রুখতেই হবে।

এই মুহূর্তে প্রয়োজন সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। দল-মত নির্বিশেষে একটি আওয়াজ—একটি স্লোগান ছড়িয়ে দিতে হবে সর্বত্র—‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’।

২৭ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। শহর থেকে গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আদালত, হাঁট-বাজার থেকে মেট্রোপলিটন, পাড়া-মহল্লা, সামাজিক যোগাযোগ মাধ্যম—Facebook, Instagram, X, TikTok, YouTube—সবখানে ছড়িয়ে দিতে হবে এই বার্তা।

দেয়ালে লিখে দাও—‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’। এই বার্তা পৌঁছে দাও একজন থেকে আরেকজনের কাছে। মুখে মুখে, মনে মনে, নিঃশ্বাসে নিঃশ্বাসে।
কারণ, এই দেশ আমাদের। এই মাতৃভূমি কারো বাণিজ্যিক পণ্য নয়। তাকে ভালোবাসা মানে তাকে রক্ষা করা। তাকে রক্ষা মানেই এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
সাদ্দাম হোসেন
সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ (কেন্দ্রীয় নির্বাহী সংসদ)