Logo

রাজনীতি    >>   রাষ্ট্রপতি ইস্যুতে বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন তারেক রহমান

রাষ্ট্রপতি ইস্যুতে বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন তারেক রহমান

রাষ্ট্রপতি ইস্যুতে বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন তারেক রহমান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে। এরপর দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। স্থায়ী কমিটির বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা ও কর্মজীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ বিষয়ে বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাবো।’

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকের পরই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানা যেতে পারে। সূত্র: জাগো নিউজ