নিউইয়র্কে অনুষ্ঠিত হলো Yahya to Younus – A So-Called July Anti-Discrimination Movement & the Reality শীর্ষক সেমিনার
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, আমেরিকা:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ এবং হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ-এর যৌথ উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ২৬ জুলাই ২০২৫ শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় Yahya to Younus – A So-Called July Anti-Discrimination Movement & the Reality শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার। জাতিসংঘের ইকোসকের বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ এই অনুষ্ঠানের আয়োজক ছিল ।
অনুষ্ঠানের শুরুতে বিকেল ৫টা থেকে অতিথিদের স্বাগত জানান স্বপন কান্তি দাস সাধারণ সম্পাদক BHBCUC. এরপর প্রারম্ভিক বক্তব্য রাখেন অশোক কুমার কর্মকার অ্যাটর্নি মানবাধিকার কর্মী ও BHBCUC-এর চেয়ারম্যান ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃন্ময় সমাদ্দার সমাজবিজ্ঞান ও জনস্বাস্থ্য গবেষক
এরপর BHBCUC প্রযোজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় ।
প্যানেল আলোচক হিসেবে প্রথমে বক্তব্য রাখেন পদ্মা কুপ্পা HAF-এর নির্বাহী সদস্য এবং মিশিগান রাজ্যের আইনপ্রণেতা। এরপর দীর্ঘ আলোচনা করেন তথাগত রায় ভারতের আসাম ও মেঘালয়ের সাবেক রাজ্যপাল বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ।
এরপর বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন,
গীতা চক্রবর্তী BHBCUC-এর সভাপতি হিসেবে নিজের মতামত তুলে ধরেন ।
পরে বক্তব্য রাখেন ডঃ শ্রদ্ধানন্দ সীতাল চেয়ারম্যান গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স নেদারল্যান্ডস , চন্দন কুমার সরকার মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন।
মানবাধিকার সংগঠন কোহনার নির্বাহী সদস্য রিচা গৌতম সংক্ষিপ্ত বক্তব্য দেন,
পলাশ বড়ুয়া BHBCUC ইউএসএ-এর বোর্ড অব গভর্নরের সদস্য হিসেবে বক্তব্য রাখেন।
পরবর্তীতে সংখ্যালঘু নির্যাতনের শিকার ভুক্তভোগীদের অভিজ্ঞতা তুলে ধরেন
ড. সুশান্ত পাল চৌধুরী প্রাক্তন অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকার,
অধ্যাপক রুমা রায় প্রাক্তন শিক্ষক ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ,
কার্তিক চন্দ্র শিক্ষক টিএন্ডটি মহিলা কলেজ বাংলাদেশ ।
এ সময় উপস্থিত দর্শক ও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় ।
সমাপ্তি বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বারুণ পাল কোষাধ্যক্ষ BHBCUC ইউএসএ
শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং পঙ্কজ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শেষ হয় ।
এই অনুষ্ঠানটি দক্ষিণ এশিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি এবং তথাকথিত বৈষম্যবিরোধী আন্দোলনের আড়ালে সত্য বাস্তবতা তুলে ধরার একটি প্রবাসভিত্তিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয় ।



















