Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে কৃষ্ণ গৌর জগৎবন্ধু সুন্দরের লীলাকথা পরিবেশনা: ব্রজলীলা-গৌরলীলায় মুখরিত হল ভক্তিময় সন্ধ্যা

নিউইয়র্কে কৃষ্ণ গৌর জগৎবন্ধু সুন্দরের লীলাকথা পরিবেশনা: ব্রজলীলা-গৌরলীলায় মুখরিত হল ভক্তিময় সন্ধ্যা

নিউইয়র্কে কৃষ্ণ গৌর জগৎবন্ধু সুন্দরের লীলাকথা পরিবেশনা: ব্রজলীলা-গৌরলীলায় মুখরিত হল ভক্তিময় সন্ধ্যা

প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক, আমেরিকা:

গত ২০ জুলাই ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ফ্লোরাল পার্ক এলাকায় ভোলানাথ ঘোষের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় এক অনন্য ভক্তিমূলক লীলাকথা পরিবেশনা। নিউইয়র্কে বসে কৃষ্ণ গৌর জগৎবন্ধু সুন্দরের লীলাকথায় মুখরিত হয়ে ওঠে এক ভক্তিস্নিগ্ধ সন্ধ্যা।

এই মহাসম্মিলনী ভক্তিসভায় লীলাকথা পরিবেশন করেন শ্রীশ্রী বন্ধু লীলার প্রচারক, ভাগবত গঙ্গোত্রী বৈষ্ণবাচার্য, ড. শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের সুযোগ্য উত্তরসূরী ও মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি, ভাগবত সুধাকর শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী।

অনুষ্ঠানে ব্রজলীলা ও গৌরলীলার ভাবগম্ভীর পরিবেশনার মধ্য দিয়ে উপস্থিত ভক্তবৃন্দ এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতার ভাগীদার হন। “জয় জগৎবন্ধু হরি” ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। এই আয়োজনের পেছনে ছিল মহানাম সেবক সংঘ, নিউইয়র্ক।

অনুষ্ঠান শেষে প্রসাদ পরিবেশন করা হয়। ভোলানাথ ঘোষ ও তাঁর সহধর্মিণী চন্দ্রা ঘোষ সহ পরিবারের পক্ষ থেকে এই প্রসাদ নিবেদনের আয়োজন করা হয়। ভক্তবৃন্দের উষ্ণ উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে সন্ধ্যাটি পরিণত হয় এক পরিপূর্ণ উৎসবমুখর ভক্তিসভায়।

অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি ও কল্যাণের কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সবশেষে আয়োজকগণ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ছবি: বিধান পাল