ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের জাঁকজমকপূর্ণ বার্ষিক বনভোজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক, ১৩ জুলাই ২০২৫:
নিউইয়র্কের ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর বার্ষিক বনভোজন। নয়নাভিরাম ছায়াঘেরা পরিবেশে প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই মিলনমেলা।
আয়োজনে অংশ নেন সংগঠনের সদস্য, তাদের পরিবার ও বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ। শিশু-কিশোরদের উল্লাস, তরুণ-তরুণীদের প্রাণচাঞ্চল্য, আর বড়দের স্মৃতিচারণ ও আড্ডায় ভরে ওঠে দিনটি।
আয়োজনের শুরুতে অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সাধারণ সম্পাদক মইনুর রহমান সুয়েব ও কার্যকরী কমিটির সদস্যরা।
অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ,ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাবেক অতিরিক্ত সচিব আব্দুর রউফ, অধ্যক্ষ নজরুল ইসলাম, খসরু চৌধুরী, আবুল কালাম আজাদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, আবু তাহের, মনোয়ারুল ইসলাম, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, আজমল হোসন কুনু, আজিমুর রহমান বোরহান, বদরুল খান, বদরুন নাহার খান মিতা, রোকন হাকিম, রফিকউদ্দিন চৌধুরী রানা, আব্দুল হাসিম হাসনু, আহবাব হোসেন চৌধুরী খোকন, ফকু চৌধুরী, মেরি জোবায়দা, শাহ আলাউদ্দিন, জাবেদ আহমেদ, তোফায়েল চৌধুরী লিটন, জে মোল্লা সানী, আবু সাঈদ আহমেদ, তোফায়েল চৌধুরী, জাকির চৌধুরী সিপিএ, ক্যাপ্টেন লরি পেরেজ, ক্যাপ্টেন কারাম চৌধুরী, ক্যাপ্টেন অর্টিজ, ডিটেকটিভ রাসেকুর মালিক, সার্জেন্ট মেহেদী মামুন, সার্জেন্ট আনসার আলী, মাহবুবুর জুয়েল, মামুন সরদার, মো. হালিম, আব্দুল মুক্তাদির, সৈয়দ মুস্তাকিম, ডিটেকটিভ রয়েস, জাবেদ উদ্দিন, নজরুল ইসলাম, খবির উদ্দিন, সারওয়ার চৌধুরী, বদরুজ্জামান রুহেল, হারুনুর রশীদ তালুকদার, শাহেদ দেলওয়ার চৌধুরী, মুকিত চৌধুরী, রাশীদুল মান্নান চৌধুরী হেশাম, জামাল উদ্দিন লিটনসহ প্রবাসী কমিউনিটির বহু বিশিষ্টজন।
আয়োজনে ছিল ,বিভিন্ন দেশীয় ও সুস্বাদু খাবার, ফুটবল খেলা, পিলো পাসিং, আকর্ষণীয় র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু।
র্যাফেল ড্র-তে পুরস্কার হিসেবে ঢাকা-নিউইয়র্ক রিটার্ন টিকিট, সোনার চেইন, সোনার ব্রেসলেট, ল্যাপটপ, আইফোন, সোনার আংটি, ৬৫ ও ৫০ ইঞ্চি টেলিভিশন, আইপ্যাড, বাইসাইকেল।
স্পন্সর করেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, আকিব খান, জাহির চৌধুরী সিপিএ, নাজমুস সাকিব সালাম, বশির খান, সাইফুল ভূঁইয়া, রহিমা বেগম, তারেকুল ইসলাম জুয়েল, লুৎফুর রহমান, সালেহ উদ্দিন, ফারুক মিয়া, মো. অলিউর রহমান।
সার্বিক সহযোগিতায় ছিলেন ,উপদেষ্টা আবুল কালাম, মো. আব্দুল জলিল, মো. আব্দুস সালাম, মো. নজরুল ইসলাম, বেদারুল ইসলাম বাবলা, মশাহিদ জে. রাশেদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মো. এম এ চৌধুরী, মো. তজমুল আলী, কামরুল হোসেন চুনু।
কার্যকরী কমিটির দায়িত্বে ছিলেন ,সহ-সভাপতি লুৎপুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ ওবায়দুল রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ওয়াহিদ চৌধুরী, প্রচার সম্পাদক শামীম আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতা চক্রবর্তী, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক স্বপন, মহিলাবিষয়ক সম্পাদক সালমা চৌধুরী মিলি, সদস্য মোহাম্মদ অলিউর রহমান, সালিক আহমদ, মোহাম্মদ মতিউর রহমান খান ডিউক, তাহমিদুর রহমান, ফারুক মিয়া।
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এই মিলনমেলা ছিল আনন্দ, ঐক্য ও স্মৃতিচারণের এক ব্যতিক্রমী দিন। সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বনভোজনের সফল সমাপ্তি ঘোষণা করেন। তথ্য ও ছবি: হাকিকুল ইসলাম খোকন



















