যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীদের সহায়তায় গত বছর থেকে এ পর্যন্ত ৩৬৬ মিলিয়ন ডলার ব্যয় করেছেন ধনকুবের ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কমে যাওয়া জনপ্রিয়তা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে দলটির নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ ঢালছেন তিনি। বিস্তারিত...
বাংলাদেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। ফলে খুচরা বাজারে রান্নার গ্যাসের দাম ২ হাজার টাকা ছাড়িয়েছে। বিস্তারিত...
বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে অ্যাড ভ্যালোরেম শুল্ক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধের ক্ষেত্রে এ শুল্কছাড় প্রযোজ্য হবে। বাংলাদেশসহ মোট ২০টি দেশ এ সুবিধার আওতায় রয়েছে। বিস্তারিত...
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাণিজ্য পরিবেশ আরও সহজ করার প্রত্যয় নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বিস্তারিত...