ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আদি বুড়িগঙ্গা চ্যানেল দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছিল। এ লক্ষ্যে চ্যানেল পুনরুদ্ধার ও খনন কাজে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে দেড় বছরের মধ্যে চ্যানেলটি ‘ভাগাড়ে’ পরিণত হয়েছে দেখা যাচ্ছে। নেই তেমন পানিপ্রবাহ। দুর্গন্ধ ছাড়াও কচুরিপানা ও আবর্জনায় ভরাট হয়ে আগের অবস্থায় ফিরে গেছে প্রাচীন এই জলপথ। বিস্তারিত...
ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই ভারতের একটি রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ২ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি বাতিল করলো বাংলাদেশ। চুক্তিটি ছিল একটি উন্নত সামুদ্রিক টাগবোট নির্মাণের জন্য, যা গত বছর গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আগে স্বাক্ষরিত হয়েছিল। বিস্তারিত...
বাজারভিত্তিক বিনিময়হার চালুর পর বাংলাদেশের খোলাবাজারে (ওপেন মার্কেট) ডলারের দাম বাড়তে শুরু করেছে। ব্যাংকিং চ্যানেলে ডলার লেনদেন হচ্ছে ১২২ টাকা ৫০ পয়সার মধ্যে। কিন্তু বর্তমানে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৬ টাকা ৫০ পয়সা থেকে ১২৭ টাকায়। এমন অবস্থায় বাজারে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত...
বাংলাদেশে আঞ্চলিক পর্যায়ে স্টারলিংকের যে দাম ধরা হয়েছে সেটা কম এবং সেটাকে যৌক্তিক বলছে সরকার। তবে প্রতিবেশী অন্যান্য দেশেও যখন চালু হবে এবং সেখানকার দাম বিবেচনায় সরকারের তা পর্যালোচনার সুযোগ রয়েছে। বিস্তারিত...