Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে আগামী কাল ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বিজনেস এক্সপো: একই আয়োজনে ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার, বিনিয়োগ ফোরাম ও ব্যবসায়িক উৎকর্ষ সম্মাননা

নিউইয়র্কে আগামী কাল ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বিজনেস এক্সপো: একই আয়োজনে ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার, বিনিয়োগ ফোরাম ও ব্যবসায়িক উৎকর্ষ সম্মাননা

নিউইয়র্কে আগামী কাল ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বিজনেস এক্সপো: একই আয়োজনে ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার, বিনিয়োগ ফোরাম ও ব্যবসায়িক উৎকর্ষ সম্মাননা

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামীকাল বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬। বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের Borough of Manhattan Community College (BMCC), 199 Chambers Street, New York, NY 10007-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে Global Investment, Banking, Finance & Remittances Forum 2026 অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা ১৫ মিনিটে International Business Excellence Award-2026 প্রদান করা হবে।
Bangladesh–USA Chamber of Commerce and Industry (BUCCI) এবং Greater New York Chamber of Commerce-এর যৌথ আয়োজনে এবং International Trade Fair LLC ও USA–Bangladesh Business Links-এর সহযোগিতায় এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। মেলার এবারের প্রতিপাদ্য—Connecting Global Markets, Creating Opportunities for Trade and Investment.
বাংলাদেশি পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়ীদের প্রবেশের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০১৮ সালে এই ট্রেড ফেয়ারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালে এটি আরও বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে রূপান্তরিত হয়। বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে এ আয়োজন এগিয়ে চলেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর Greater New York Chamber of Commerce-এর সঙ্গে যৌথভাবে পঞ্চমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। তাদের মতে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রতিফলন।
বিগত বছরগুলোতে ট্রেড ফেয়ারটি সাধারণ পণ্য প্রদর্শনীর গণ্ডি পেরিয়ে B2B ও B2G সংযোগ, ব্যবসায়িক নেটওয়ার্কিং, বিনিয়োগ আলোচনা, পণ্য প্রচার, আর্থিক সংযোগ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পূর্ববর্তী আয়োজনগুলোতে ১৫০টিরও বেশি কোম্পানি, ৫৪ জন বিশিষ্ট বক্তা ও অতিথি এবং প্রায় ১ হাজার ৮০০ দর্শনার্থী অংশগ্রহণ করেছেন বলে আয়োজকরা জানান।
ট্রেড ফেয়ারের অন্যতম লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পৃক্ততা তৈরি করা। পাশাপাশি বৈধ, আনুষ্ঠানিক ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসীদের আর্থিক সম্পদকে বাংলাদেশের উৎপাদনশীল বিনিয়োগের সঙ্গে যুক্ত করে Remittance to Investment-এর সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এবারের International Business Excellence Award-2026-এর মাধ্যমে ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, অর্থনীতি, পেশাগত উৎকর্ষতা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ও অবদানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ৬ জন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্বকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। ব্যবসা ও অর্থনীতিতে তাদের অবদান এবং বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে অবদানের স্বীকৃতিও এ সম্মাননার অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা উল্লেখ করেন, ট্রেড ফেয়ারটি একটি ব্যবসাকেন্দ্রিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য বাণিজ্য, বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে ব্যবসায়ীদের জন্য বাস্তব ও কার্যকর সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা জোরদারে এ উদ্যোগ ভূমিকা রাখছে।
এবারের আয়োজনটি Greater New York Chamber Annual Business Expo-এর ২৫তম বার্ষিকীর সঙ্গেও মিলিত হয়েছে। ফলে দুই অংশীদার সংগঠনের জন্যই অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকরা আশা করছেন, এবারের আন্তর্জাতিক ট্রেড ফেয়ার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারের মধ্যে বাণিজ্যিক সংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানের বিস্তারিত
তারিখ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্থান: Borough of Manhattan Community College (BMCC), 199 Chambers Street, New York, NY 10007, USA
উদ্বোধনী অনুষ্ঠান: সকাল ৯টা ৩০ মিনিট
Global Investment, Banking, Finance & Remittances Forum: সকাল ১১টা ৩০ মিনিট
International Business Excellence Award: বিকেল ৩টা ১৫ মিনিট
প্রতিপাদ্য: Connecting Global Markets, Creating Opportunities for Trade and Investment.