নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের যুক্তরাষ্ট্র আগমনকে ঘিরে নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে পাল্টাপাল্টি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র বিএনপি।
ছবি: আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাবৃন্দ
স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেএফকের ৮ নম্বর টার্মিনালের একই পার্কিং লটে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান নেয় দুই দল। উভয় পক্ষই ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দিতে থাকে বিমানবন্দর এলাকায়।
ছবি: আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাবৃন্দ
যুক্তরাষ্ট্র বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির ও আনোয়ার হোসেন খোকনকে স্বাগত জানাতে এই সমাবেশ আয়োজন করে। উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর, জসিম ভূঁইয়া, আনোয়ারুল ইসলাম, পারভেজ সাজ্জাদ, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, দেওয়ান কাওসার, ইলিয়াস খান প্রমুখ।
ছবি: আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাবৃন্দ
অন্যদিকে, রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার দায় তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পৃথক সমাবেশ করে। এ প্রতিরোধ কর্মসূচিতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, দক্ষিণ আওয়ামী লীগ, পশ্চিম আওয়ামী লীগ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, শেখ হাসিনা মঞ্চ, আওয়ামী ফোরামসহ অসংখ্য সংগঠন।
ছবি: আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাবৃন্দ
আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমান, ড. প্রদীপ রঞ্জন কর, মোহাম্মদ আলী সিদ্দিকী, আব্দুল কাদের মিয়া, নূরুজ্জামান সরদার ,আব্দুর রহিম বাদশা, আব্দুল হাছিব মামুন, মোহাম্মদ সোলায়মান আলী, ফরিদ আলম, সাখাওয়াত বিশ্বাস, শাহানারা রহমান, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, ইমদাদ চৌধুরী, আতিকুল ইসলাম, হুমায়ুন চৌধুরী, জুয়েল আহমেদ, প্রমুখ।
ছবি: বিএনপি’র নেতাবৃন্দ
সমাবেশে বক্তারা বলেন , আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ড. ইউনূস দেশে দমন-পীড়ন, খুন-হত্যা, মব সন্ত্রাস চালাচ্ছেন। সাধারণ মানুষের জীবন দিশেহারা, অর্থনীতি ধ্বংসপ্রায় হয়ে পড়েছে।
ছবি: বিএনপি’র নেতাবৃন্দ
এর আগের দিন দুই দলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিন্ন পথে বের হয়ে যান। ফলে বিএনপির কোনো নেতা-কর্মীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।
সমাবেশ চলাকালে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের পার্কিং এলাকা জুড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো অবস্থান নেয়। অন্যদিকে, নিকটবর্তী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ চালিয়ে যায়।



















