Logo

সাহিত্য সংস্কৃতি    >>   ডাইভারসিটি প্লাজায় দুর্গাপূজা ২০২৫: প্রস্তুতি সভায় বাজেট, সাজসজ্জা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত

ডাইভারসিটি প্লাজায় দুর্গাপূজা ২০২৫: প্রস্তুতি সভায় বাজেট, সাজসজ্জা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত

ডাইভারসিটি প্লাজায় দুর্গাপূজা ২০২৫: প্রস্তুতি সভায় বাজেট, সাজসজ্জা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গতকাল বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায়, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জনপ্রিয় সানাই রেস্টুরেন্টে, অনুষ্ঠিত হলো আসন্ন ডাইভারসিটি প্লাজা দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা, সভায় চতুর্থবারের মতো এক ঝাঁক নতুন ও অভিজ্ঞ উদ্যোমী সংগঠকের সমন্বয়ে গঠিত হলো পূজা উদযাপন কমিটি। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ পূজা, শুধু নিউইয়র্কের বাঙালি হিন্দু সম্প্রদায়কেই নয়, বরং বিশ্বের সব প্রবাসী ও ভিন্ন ধর্মের মানুষকেও আনন্দ, ভক্তি ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা ।
সভায় সভাপতিত্ব করেন কমিটির কনভেনর সনাতন শীল, সঞ্চালনা করেন উত্তম কুমার সাহা, পূজার বাজেট, সাজসজ্জা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আনুষ্ঠানিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ডাইভারসিটি প্লাজা পূজা উদযাপন কমিটির চেয়ারম্যান গোপাল সান্যাল, চিফ অ্যাডভাইজার সোমনাথ ঘোষ, বাংলা ক্লাব ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি দিনেশ মজুমদার, ডিবিসি টিভির সাংবাদিক কানু দত্ত, টিভি এন ২৪ এর সাংবাদিক পিনাকী তালুকদার, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, ফটোগ্রাফার বিধান পাল প্রমুখ।
সভা শেষে বক্তারা বলেন এবারের ডাইভারসিটি প্লাজা দুর্গাপূজা হবে আরও মনোরম ও আকর্ষণীয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহোৎসবকে সাফল্যমণ্ডিত করার অঙ্গীকার ব্যক্ত করে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।