Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: পিতা—বিজয় কৃষ্ণ সাহা

কবিতা: পিতা—বিজয় কৃষ্ণ সাহা

কবিতা: পিতা—বিজয় কৃষ্ণ সাহা

পিতা
বিজয় কৃষ্ণ সাহা।

পিতা স্বপ্ন দেখেছিলে তুমি
বাঙালীর আলাদা আবাস,
অঙ্গুলি  নির্দেশে সৃষ্টি করলে
স্বাধীন সার্বভৌম “বাংলাদেশ”।
তোমারি সেই পবিত্র ভুমিতে 
আজ তুমি কারো নির্দেশে নিষিদ্ধ,
ভুলন্ঠিত তোমার স্মৃতিও নাম।
স্বাধীনতার সূতিকাগার খ‍্যাত 
ধানমন্ডির ৩২ নাম্বার তীর্থ ভুমিও
গুঁড়িয়ে দিয়েছে স্বাধীনতা বিরোধীরা।
তুমি থাকবে বাঙালির মননে,
তুমি থাকবে তোমার সৃষ্টিতে,
তুমি থাকবে পতাকায়,
পদ্মা মেঘনা যমুনায়
পিতা তুমি থাকবে চিরকাল
তোমার সৃষ্টির মহাকাব্যে।
তোমারি শাহাদাত দিবসে
তোমারি সন্তানের শ্রদ্ধার্ঘ্য।