নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরামের জমজমাট বার্ষিক বনভোজন ১০ আগস্ট
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আগামী ১০ আগস্ট, রোজ রবিবার, ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কের নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশি কমিউনিটি ইনক’-এর বার্ষিক বনভোজন। প্রবাসী বাংলাদেশি সিনিয়রদের সৌজন্যে আয়োজিত এ মিলনমেলায় অংশগ্রহণ ফ্রি হলেও ডোনেশন হিসেবে একক ৩০ ডলার ও পরিবারের জন্য ১০০ ডলার নির্ধারণ করা হয়েছে।
যাতায়াতের সুবিধার্থে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খলিল বিরিয়ানি রেস্টুরেন্টের সামনে থেকে গাড়ি ছাড়বে। নামাজের ব্যবস্থাও থাকবে।
দিনব্যাপী এ আয়োজনে থাকছে নানা আকর্ষণীয় ইভেন্টে রাফেল ড্র ১৯টি লোভনীয় পুরস্কার ,খেলাধুলা বালিকা ও বালকদের দৌড়, মামার বাড়ি আম কুড়ানো, নারীদের বালিশ খেলা ও হাঁড়ি ভাঙা, পুরুষদের দড়ি টানাটানি ও লক্ষ্যে বল নিক্ষেপ, ফুটবল প্রতিযোগিতা ,খেলাগুলো উৎসর্গ করা হয়েছে মরহুম হুমায়ুন কবির, জিঁবন বিশ্বাস, মরহুম এমডি আঃ কাইয়ুম ও মরহুম মফিজ উদ্দিন মাছুমের স্মরণে , সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলার মন মাতানো গান, কবিতা ও সংগীত পরিবেশন, শিল্পীদের সম্মাননা ।
এছাড়া খাবারের আয়োজনে থাকবে প্রবাসী স্বাদে রান্না করা সুস্বাদু খাবার, জুস, কোমল পানীয়, ফ্রেশ পানি, চিপস, তরমুজ, ঝালমুড়ি ও গরম চা। আয়োজক কমিটিতে আহ্বায়ক – আব্দুস ছালাম ,যুগ্ম আহ্বায়ক – জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কামাল ,প্রধান সমন্বয়কারী – খবির উদ্দিন ভূঁইয়া ,সমন্বয়ক – কামাল উদ্দিন, অধ্যক্ষ সানাউল্লাহ, হাছান আলী, মিয়া মোহাম্মদ দাউদ, দেওয়ান মোতাসির আলী মঞ্জু ,সদস্য সচিব – আলতাফ হোসেন , কোষাধ্যক্ষ – কর্পোরাল (অব.) আব্দুল মতিন
ক্রিয়া সম্পাদক – এম এ নাসির, এমডি সোলায়মান হোসেন, কামারুল হাসান টিপু ।
এছাড়াও যোগাযোগ করার জন্য আতিকুর রহমান – 1(347) 479-9780 ,লিয়াকত আলী – 1(917) 498-2657 ,সুধাংশু কুমার মন্ডল – 1(631) 703-7203 ,আব্দুল মতিন – 1(347) 280-7112 .



















