Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রথম সভা ও নতুন কমিটির অভিষেক: প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হলো বনভোজন

নিউইয়র্কে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রথম সভা ও নতুন কমিটির অভিষেক: প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হলো বনভোজন

নিউইয়র্কে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রথম সভা ও নতুন কমিটির অভিষেক: প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হলো বনভোজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় প্রবাসে নতুন প্রত্যয়ে যাত্রা শুরু করলো “হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ” সংগঠনের নিউইয়র্ক শাখা। সম্প্রতি এস্টোরিয়া পার্কের নদীতীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে অনুষ্ঠিত হয় এই সংগঠনের প্রথম সভা, নতুন কমিটির অভিষেক এবং বনভোজন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সক্রিয় অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা এবং মিলনমুখর পরিবেশে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত অভিজ্ঞতায়।

সভায় বক্তারা বলেন, এই নতুন কমিটির হাত ধরে মানবাধিকার সংরক্ষণ, প্রবাসীদের অধিকার আদায় ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তাঁরা জানান, মতামত ও পরামর্শের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা আরও ফলপ্রসূভাবে নির্ধারণ করা হবে।

উক্ত সভায় আনুষ্ঠানিকভাবে ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি এডভোকেট মিয়া জাকির , সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ,সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম লোদি ,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ ,প্রচার সম্পাদক রীনা আবেদিন ,আইন সম্পাদক এডভোকেট তাহমিনা ,আক্তার সুইটি ,কোষাধ্যক্ষ ,আক্তারুর রহমান মামুন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, আব্দুর রহমান কিবরিয়া, আবুল কাশেম রাজু, এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট জয়জিত আচার্য, এডভোকেট মুহি উদ্দিন, কুবরাতুন্নেছা, আলতাফ হোসেন, আজাদ আলী সিপু।

এছাড়া উপদেষ্টা পরিষদে এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নি অশোক কুমার, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এটর্নি খায়রুল বাশার, এডভোকেট নাসির উদ্দিন, আব্দুল মালেক মানিক।

অনুষ্ঠানে বনভোজনের মাধ্যমে উপস্থিত অতিথিদের রকমারি খাবারে আপ্যায়ন করা হয়।

সংগঠনের নেতারা জানান, এটি শুধু একটি আনুষ্ঠানিক সূচনা নয়, বরং মানবাধিকার ও শান্তির লক্ষ্যে বৃহত্তর প্রবাসী সমাজকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলার নতুন যাত্রা। সূত্র: সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম।