Logo

আন্তর্জাতিক    >>   তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত: বিজিপি’র অভিনন্দন

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত: বিজিপি’র অভিনন্দন

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত: বিজিপি’র অভিনন্দন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি) অভিনন্দন জানিয়েছে। গত মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ এক শুভেচ্ছাবার্তায় বিজিপি’র সভাপতি এম এ আলীম সরকার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে আরও এগিয়ে যাবে।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে নতুন সরকার দেশ পরিচালনায় সফল হবে—এমন বিশ্বাস বিজিপি পোষণ করে।
বিজিপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।