ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করলো ইসরায়েল
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নতুন দফায় হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলে সতর্ক সংকেত বাজিয়ে জানানো হয় যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
সাইরেন বেজে ওঠে এবং মোবাইলে ইসরায়েলি নাগরিকরা সতর্কবার্তা পায় যে, নিরাপদে আশ্রয় নিতে হবে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।
লেবানন থেকে প্রজেক্টাইল নিক্ষেপের দিকে নজর রয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানে হেজবুল্লাহকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।
ইসরায়েল দাবি করেছে, যেসব ক্ষেপণাস্ত্র এবং প্রজেক্টাইল ছোঁড়া হয়েছে সেগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে এবং এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সূত্র: বিবিসি


















