ইসরায়েলের হামলায় ইরানের নয়জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর আগে, ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের প্রাথমিক হামলার পর ইসরায়েল অবশ্য ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিহত হওয়ার খবর দিয়েছিল । এখন তারা বলছে, অভিযানের বিস্তারিত...
ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৪জুন) বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভার বলেন, বিমানবন্দরটি কবে বা কোন দিনে আবার চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ঘোষণা ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ সংঘর্ষের প্রেক্ষাপটে এলো, যেখানে দু’দেশই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। বিস্তারিত...
ইসরায়েলকে সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান। বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহত করতে সাহায্য করলে তাদের এই অঞ্চলে থাকা ঘাঁটি ও জাহাজ লক্ষ্যবস্তু করা হবে। বিস্তারিত...
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে তেহরান জ্বলবে। সামরিক কর্মকর্তাদের সঙ্গে হামলার বিষয়ে আলাপ-আলোচনার পর কার্তজ বলেন, ইরানি স্বৈরশাসক ইরানের নাগরিকদের জিম্মিতে পরিণত করছেন এবং এমন একটি বাস্তবতা তৈরি করছেন যেখানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর অপরাধমূলক হামলার জন্য তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে। বিস্তারিত...